বুধবার ● ২ জুন ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান
সংবাদ বিজ্ঞপ্তি :: নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান এবং টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আজ ২ জুন ২০২১ প্রগতিশীল নারী সংগঠনসমূহের সমন্বয়ক ও সিপিবি নারী সেলের আহ্বায়ক লক্ষ্মী চক্রবর্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি রওশন আরা রুশো, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালি, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, নারী সংহতির সভাপতি তাসলিমা আখতার লিমা, বিপ্লবী নারী ফোরামের সহ সাধারণ সম্পাদক আমেনা আক্তার এক যৌথ বিবৃতি প্রদান করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, পত্রিকায় প্রকাশিত খবর অনুযায়ী, সম্প্রতি বাংলাদেশি এক তরুণীকে ভারতে দেহব্যবসায় বাধ্য করতে তার ওপর পৈশাচিক নির্যাতন চালিয়েছে নারী পাচারকারী চক্রের সদস্যরা। এ নির্যাতনের ভিডিও ফেসবুকে ভাইরালও করে দেয় সংঘবদ্ধ অপরাধীরা। পরবর্তীতে জানা যায় নিপীড়কদের মূলহোতা একজন বাংলাদেশি টিকটকার; নাম হৃদয় বাবু। আরও জানা যায় এভাবে টিকটকের মাধ্যমে জনপ্রিয় হওয়ার প্রলোভন দেখিয়ে বা প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাংলাদেশ থেকে ভারত, পাকিস্তান ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নারী পাচার করে থাকে তারা।
নেতৃবৃন্দ অবিলম্বে নারী পাচার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ও নারী পাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সরকারকে যথাযথ উদ্যোগ গ্রহণের দাবি জানান। একই সাথে এই টিকটক লাইকির মতো অপসংস্কৃতির বিরুদ্ধে গণসচেতনতা ও গণপ্রতিরোধ গড়ে তোলার জন্যএ নারী-পুরুষ নির্বিশেষে সকল বাম-প্রগতিশীল, গণতন্ত্রমনা নারী সংগঠন, রাজনৈতিক দল, ব্যাক্তি ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানান। এছাড়াও দেশের অভ্যন্তরে নানাভাবে নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে; এসব রোধেও সরকারকে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান নেতৃবৃন্দ ।




ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা