শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ৫ জুন ২০২১
প্রথম পাতা » অর্থবাণিজ্য » ব্যবসায়ীবান্ধব বাজেট প্রত্যাহার করে জনকল্যাণে বাজেটকে ঢেলে সাজান
প্রথম পাতা » অর্থবাণিজ্য » ব্যবসায়ীবান্ধব বাজেট প্রত্যাহার করে জনকল্যাণে বাজেটকে ঢেলে সাজান
৭৬৩ বার পঠিত
শনিবার ● ৫ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্যবসায়ীবান্ধব বাজেট প্রত্যাহার করে জনকল্যাণে বাজেটকে ঢেলে সাজান

---ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে নতুন অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে বলেছেন, করোনা মহামারিকালের এই বাজেটেও তেলের মাথায় তেল দেয়ার পুরোন ধারা অব্যাহত রয়েছে। অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় নারীরা, বিশেষ করে শ্রমজীবী মেহনতি নারীরা পুরোপুরি উপেক্ষিত হয়েছে। যে ছয় কোটি মানুষ এখন দারিদ্রসীমার নিচে তার বড় অংশই শ্রমজীবী মেহনতি নারী। সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় নারীদের জন্যে ছিটেফোটা বরাদ্দ করা হলেও দারিদ্রপীড়িত বিশাল অংশের জন্যে কোন থোক বরাদ্দ নেই। অথচ দেশের মোট শ্রমশক্তির প্রায় ৪০ শতাংশ এখন নারী। করোনা দুর্যোগের গত দড় বছরে লক্ষ লক্ষ নারীদের কর্মসংস্থান নষ্ট হয়েছে। জীবিকা থেকে তারা উচ্ছেদ হয়েছেন। এদের বিষয়ে অর্থমন্ত্রীর কোন মনোযোগ দেখা যায়নি। জাতীয় অর্থনীতিতে নারীদের অবদানের কোন স্বীকৃতিও অর্থমন্ত্রীর বাজেট প্রস্তাবনায় নেই। স্কুল কলেজ বন্ধ থাকায় আর্থিক অনটনের কারণে অসংখ্য মেয়েরা এখন শিক্ষা জীবন থেকে ঝরে পড়েছে। বাজেট প্রস্তাবনায় এইসব শিক্ষার্থী ও তাদের পরিবারের কাছে নগদ সাহায্য পৌছানোর মত বরাদ্দের প্রয়োজন ছিল।

বিবৃতিতে নেতৃবৃন্দ সেনেটারি ন্যাপকিনে ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব এবং ক্ষুদ্র নারী উদ্যোক্তাদের কর রেয়াত দেবার প্রস্তাবকে ইতিবাচক হিসাবে আখ্যায়িত করেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ প্রস্তাবিত ব্যবসায়ীবান্ধব বাজেট প্রত্যাহার করে জনকল্যাণে বাজেটকে পুরোপুরি ঢেলে সাজানো জানিয়েছেন।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ