বৃহস্পতিবার ● ৭ অক্টোবর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » মানুষের ভোটের অধিকার ছাড়া নির্বাচনে বিজয়ী হবার অগ্রীম ঘোষণা গণতন্ত্র নয় : সাইফুল হক
মানুষের ভোটের অধিকার ছাড়া নির্বাচনে বিজয়ী হবার অগ্রীম ঘোষণা গণতন্ত্র নয় : সাইফুল হক
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশ পরিচালনায় যদি আওয়ামী লীগের কোন বিকল্প না থাকে তাহলে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তো বাঁধা থাকার কথা নয়। সরকারের উন্নয়নের রাজনীতিতে জনগণের যদি বিরাট আস্থা থাকে তাহলে অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকারি দলের দুশ্চিন্তারও কোন কারণ থাকতে পারে না। তিনি বলেন, নির্বাচনে বিজয়ী হওয়ার ব্যাপারে নিজেদেরকে নিজেরাই অগ্রীম সার্টিফিকেট দেওয়াতো গণতন্ত্র নয়। তিনি বলেন, হাবভাব দেখে বোঝা যায় ২০১৪ ও ২০১৮ সালের ধারাবাহিকতায় আগামীতেও তারা এরকম নির্বাচন দেবেন যে নির্বাচনে তারা ছাড়া আর কেউ জিততে পারবে না।
তিনি বলেন, দলীয় সরকারের অধীনে বাংলাদেশে যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের কোন সুযোগ নেই দেশের মানুষের পাশাপাশি জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও তা এখন জানে। তিনি বলেন, সরকারি দলের নীতি-নির্ধারকেরা প্রতিদিন বিদ্ব্যেষ আর ঘৃণার রাজনীতিকে যেভাবে উস্কানী দিয়ে চলেছেন তা পরিস্থিতিকে ক্রমে আরও বিরোধ-বৈরীতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, মন পরিস্কার থাকলে রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতার ভিত্তিতে আইন প্রণয়ন করে নতুন নির্বাচন কমিশন গঠন করা কোন সমস্যা নয়।
আজ সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে শ্রেণীপেশার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।
এই মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বিপ্লবী কৃষক সংহতির সংগঠক কামরুজ্জামান ফিরোজ, সাংবাদিক শফিকুল ইসলাম কাজল প্রমুখ।
মতবিনিময় সভায় নেতৃবৃন্দ বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র না থাকলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকশ্রেণীসহ সাধারণ মানুষ। তারা ভোটাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত আন্দোলনের উপর জোর দেন।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা