শুক্রবার ● ৫ নভেম্বর ২০২১
প্রথম পাতা » ছবিঘর » জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হটকারি ও চরম দায়িত্বহীন
জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত হটকারি ও চরম দায়িত্বহীন
আজ সকালে শুরু হওয়া বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন , খাদ্যসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের লাগামহীন ভয়াবহ মূল্যবৃদ্ধির সময় কেরোসিন ও ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি করে সরকার আগুনে ঘি ঢেলে দিয়েছে। সরকারের কোন জবাবদিহি ও দায়বদ্ধতা না থাকায় একলাফে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম ১৫ টাকা বাডিয়ে ৮০ টাকা নির্ধারণ এবং এলপিজি আরও একদফা মুল্যবৃদ্ধির ঘোষণা চরম হটকারি , দায়িত্বহীন ও উদ্ভট। স্বেচ্ছাচারি পন্থায় জ্বালানির এই মূল্যবৃদ্ধি জননিপীড়ন ও অত্যাচারের সামিল। সরকারের এহেন পদক্ষেপ জনগণের দুর্গতি ও দুর্দশা চরমে নিয়ে যাবে। এই পদক্ষেপে পরিবহন ভাড়া অস্বাভাবিক বৃদ্ধি পাবে,কৃষিসহ উৎপাদনশীল খাত মারাত্মক সংকটে নিপতিত হবে,সামগ্রিকভাবে মূল্যস্ফীতিও বৃদ্ধি পাবে।
তিনি ক্ষোভের সাথে সরকারের মুল্যবৃদ্ধির যুক্তি প্রত্যাখ্যান করে বলেন, শুল্ক ও কর রেয়াত করলে মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।বিইআরসি এড়িয়ে নির্বাহী আদেশে যেভাবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে তাও বেআইনী। তিনি অনতিবিলম্বে এই হটকারি,নিপীড়নমূলক ও গনবিরোধী সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আকবর খান, আনছার আলী দুলাল, স্নিগ্ধা সুলতানা ইভা, সাইফুল ইসলাম ও শেখ মোহাম্মদ শিমুল প্রমুখ।
সভায় আগামী ডিসেম্বরে অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন (প্লেনাম) এর রাজনৈতিক ও সাংগঠনিক প্রস্তুতি পর্যালোচনা করা হয় এবং প্লেনাম সফল করে তুলতে পার্টির সদস্যদের প্রতি আহবান জানানো হয়।
সভার শুরুতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর সভাপতি প্রবীণ বিপ্লবী জননেতা ডাঃ এম এ করিম এবং এ সময় যারা মৃত্যুবরন করেছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করা হয়।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা