ঢাকা | বঙ্গাব্দ

সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 2, 2026 ইং
সয়াবিন তেলের নতুন দাম ২০৪ টাকা, বাড়ল ৫ টাকা ছবির ক্যাপশন: বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার।
ad728

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৫ টাকা বাড়িয়েছে সরকার। এত দিন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল ১৯৯ টাকা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দাম বেড়ে হয়েছে ২০৪ টাকা।

বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম ও পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণ দেখিয়ে ব্যবসায়ীরা দাম বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন। ব্যবসায়ীরা লিটারে ১০ টাকা বাড়ানোর প্রস্তাব দিলেও পরিস্থিতি বিবেচনায় সরকার ৫ টাকা দাম সমন্বয়ের অনুমোদন দিয়েছে।

বাণিজ্যসচিব মো. আতাউর রহমান খান জানিয়েছেন, দেশে বর্তমানে ভোজ্যতেলের কোনো সংকট নেই। তবে নতুন করে তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতিতে কিছুটা প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু:

ভুয়া মুক্তিযোদ্ধা সনদে সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু: