ঢাকা | বঙ্গাব্দ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 29, 2026 ইং
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্ববাজারে তেলের দাম ৩ শতাংশের বেশি বৃদ্ধি ছবির ক্যাপশন: ইরানের হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। (প্রতীকী ছবি)
ad728

ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র মার্কিন সামরিক বাহিনী প্রতিহত করেছে—এমন খবর প্রকাশের পর বুধবার এশিয়ার বাজারে দিনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে।

বার্তা সংস্থা এএফপি জানায়, গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১৫ মিনিটে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৩ দশমিক ৬৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮২ দশমিক ১৭ মার্কিন ডলারে পৌঁছায়।

একই সময়ে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড-এর দাম ৩ দশমিক ৩৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৬ দশমিক ৯৪ মার্কিন ডলারে দাঁড়ায়।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় সম্ভাব্য জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা থেকে বিনিয়োগকারীরা তেল কেনার দিকে ঝুঁকেছেন। এর ফলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে তাৎক্ষণিক ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।

সূত্র: এএফপি


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম