ঢাকা | বঙ্গাব্দ

শিশুদের ‘আসক্ত’ বানিয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম? মেটার বিরুদ্ধে ১.৪ ট্রিলিয়ন ডলারের মামলা

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 10, 2026 ইং
শিশুদের ‘আসক্ত’ বানিয়েছে ফেসবুক-ইনস্টাগ্রাম? মেটার বিরুদ্ধে ১.৪ ট্রিলিয়ন ডলারের মামলা ছবির ক্যাপশন: শিশুদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামকে আসক্তিকর করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রে নতুন মামলার মুখোমুখি হচ্ছে মেটা।
ad728


শিশুদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামকে ইচ্ছাকৃতভাবে আসক্তিকর করে তোলার অভিযোগে যুক্তরাষ্ট্রের চার অঙ্গরাজ্যের করা একটি গুরুত্বপূর্ণ মামলার মুখোমুখি হতে যাচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটা।

যুক্তরাষ্ট্রে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে চলমান একাধিক মামলার মধ্যে এই ফেডারেল মামলার বিচার শুরু হচ্ছে চলতি সপ্তাহে। আগামী বুধবার সান ফ্রান্সিসকোর কাছে অকল্যান্ডের একটি ফেডারেল আদালতে জুরি নির্বাচনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

আগামী ১৮ আগস্ট থেকে উভয় পক্ষের শুনানি শুরু হতে পারে। প্রায় ছয় সপ্তাহ ধরে বিচার কার্যক্রম চলার পর অক্টোবরের শুরুতে রায় হতে পারে বলে জানা গেছে।

ক্যালিফোর্নিয়া, কলোরাডো, কেনটাকি ও নিউ জার্সির অ্যাটর্নি জেনারেলরা মেটার বিরুদ্ধে অভিযোগ করেছেন, প্রতিষ্ঠানটি ইচ্ছাকৃতভাবে শিশুদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামকে এমনভাবে পরিচালনা করেছে, যাতে অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীরা এসব প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় কাটাতে এবং আসক্ত হয়ে পড়তে পারে।

মামলায় শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য ফেসবুক ও ইনস্টাগ্রামের ব্যবহারে ব্যাপক বিধিনিষেধ আরোপের দাবি জানানো হয়েছে। পাশাপাশি মেটার কাছ থেকে সর্বোচ্চ ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার জরিমানাও দাবি করেছেন বাদীপক্ষ।

এই জরিমানার পরিমাণ মেটার প্রায় পুরো বাজারমূল্যের সমান। শুক্রবার মেটার বাজারমূল্য ১ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বেশি ছিল।

মামলায় মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্ভাব্য গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন। এর আগে প্রায় ছয় মাস আগে লস অ্যাঞ্জেলেসের একটি পৃথক মামলায়ও তাকে সাক্ষ্য দিতে হয়েছিল।

ইতোমধ্যে মেটা যুক্তরাষ্ট্রে দুটি মামলায় দায়ী সাব্যস্ত হয়েছে এবং প্রায় ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের বোঝার মুখে রয়েছে। এর মধ্যেই শিশুদের ক্ষতির অভিযোগে নতুন এই মামলাটি প্রতিষ্ঠানটির জন্য গুরুত্বপূর্ণ আইনি চ্যালেঞ্জ হিসেবে সামনে এসেছে।

মামলাটি মেটার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোর শিশুদের ওপর প্রভাব নিয়ে চলমান বৃহত্তর আইনি বিতর্ককেও নতুন মাত্রা দিতে পারে।

এদিকে মার্ক জাকারবার্গ সম্প্রতি হাওয়াইয়ে নিজের বাড়িতে আগের তুলনায় বেশি সময় কাটাচ্ছেন বলে জানা গেছে। তবে মেটার প্রধান কার্যালয় ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে অবস্থিত, যা আদালত ভবন থেকে গাড়িতে প্রায় এক ঘণ্টার পথ।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,

চীনের ১১ প্রতিষ্ঠানের ৯.২১ বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব,