ঢাকা | বঙ্গাব্দ

খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যসূচক ২০২২ সালের পর সর্বোচ্চ: এফএও

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 4, 2026 ইং
খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যসূচক ২০২২ সালের পর সর্বোচ্চ: এফএও ছবির ক্যাপশন: বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে উঠেছে।
ad728

জলবায়ু পরিবর্তনের প্রভাব, যুদ্ধ এবং বৈশ্বিক বাণিজ্যিক অস্থিরতার কারণে আন্তর্জাতিক খাদ্যবাজারে নতুন করে চাপ তৈরি হয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, ২০২৬ সালের আগস্টে খাদ্যপণ্যের আন্তর্জাতিক মূল্যসূচক বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে পৌঁছেছে, যা ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ।

জুলাইয়ের সংশোধিত ১৩০ দশমিক ৮ পয়েন্ট থেকে আগস্টে খাদ্যপণ্যের মূল্যসূচক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। খাদ্যশস্য, ভোজ্যতেল, চিনি, মাংস ও দুগ্ধজাত পণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে সামগ্রিক সূচকে।

ইউরোপে তীব্র দাবদাহ ও খরা, এশিয়ায় সম্ভাব্য এল নিনোর প্রভাব এবং ইউক্রেন ও ইরানকে ঘিরে যুদ্ধ ও বাণিজ্যিক অস্থিরতা খাদ্য সরবরাহব্যবস্থার ওপর অনিশ্চয়তা বাড়িয়েছে। এর ফলে কৃষিপণ্যের উৎপাদন ও সরবরাহ নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

এফএওর প্রধান অর্থনীতিবিদ ম্যাক্সিমো তোরেরোর মতে, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি বৈশ্বিক বাজারে ঝুঁকি ফিরে আসার একটি সতর্কসংকেত। জলবায়ু পরিবর্তন, ভূরাজনৈতিক উত্তেজনা এবং বাণিজ্য ও পরিবহনব্যবস্থায় বাধার কারণে সরবরাহ সংকট আরও বাড়তে পারে।

আগস্টে খাদ্যশস্যের মূল্যসূচক ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২০২৪ সালের মে মাসের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ভোজ্যতেলের মূল্যসূচক বেড়েছে শূন্য দশমিক ৬ শতাংশ, যা ২০২২ সালের জুনের পর সর্বোচ্চ। চিনির মূল্যসূচক বেড়েছে ১১ দশমিক ৯ শতাংশ।

এদিকে ২০২৬ সালে বৈশ্বিক শস্য উৎপাদনের পূর্বাভাসও কমিয়েছে এফএও। নতুন পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বিশ্বে মোট শস্য উৎপাদন হতে পারে ২ দশমিক ৯৮০ বিলিয়ন মেট্রিক টন, যা ২০২৫ সালের তুলনায় প্রায় ২ শতাংশ কম। এফএওর হিসাবে, এটি ২০১৮ সালের পর বার্ষিক বৈশ্বিক শস্য উৎপাদনে সবচেয়ে বড় পতন হতে পারে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে শস্য সরবরাহে বিঘ্ন এবং ইরানকে ঘিরে সংঘাতের কারণে সারের সরবরাহে চাপ বিশ্ব খাদ্যবাজারের ঝুঁকি আরও বাড়িয়ে তুলছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এশিয়ান হাতি সংরক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দ্য কো-এক্

এশিয়ান হাতি সংরক্ষণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘দ্য কো-এক্