ঢাকা | বঙ্গাব্দ

গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভায় সাইফুল হক: নির্বাচনী অংগীকার অনুযায়ী সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে।

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 9, 2026 ইং
গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীসভায়  সাইফুল হক: নির্বাচনী অংগীকার অনুযায়ী সরকারকে সুশাসন নিশ্চিত করতে হবে। ছবির ক্যাপশন: গাইবান্ধায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা কর্মীসভায় বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক। ছবি: সংগৃহীত
ad728


নির্বাচনী ইশতেহার অনুযায়ী সুশাসন নিশ্চিত করা এবং মানুষের জীবন-জীবিকার নিরাপত্তা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

তিনি বলেছেন, বিদ্যুৎ-গ্যাস ও সার সংকট, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয়ভারসহ নানা কারণে মানুষ কষ্টে রয়েছে। এরপরও জনগণ সরকারকে সময় দিচ্ছে। তবে এভাবে আর বেশি দিন মানুষ অপেক্ষা করবে না। পুরোনো সময়ের মতো জনগণের ধৈর্যের পরীক্ষা না নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গাইবান্ধা জেলা শাখার কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাইফুল হক বলেন, ‘সারের সংকট না থাকলে কৃষকেরা কেন সারের গোডাউন লুট করবে?’ দ্রুত সার ও বিদ্যুতের সংকট সমাধান করা না হলে কৃষি উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চল এখনো কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত। তাই অগ্রাধিকারের ভিত্তিতে উত্তরাঞ্চলের উন্নয়নে সরকারের বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সাইফুল হক। তিনি বলেন, নির্বাচিত সরকারের আমলেও সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও দুর্বৃত্তদের দৌরাত্ম্যে মানুষ জিম্মি হয়ে থাকতে পারে না। এ অবস্থা চলতে থাকলে সামাজিক অরাজকতা আরও বাড়বে। রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে সামাজিক ও রাজনৈতিক অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানান সাইফুল হক।

কর্মীসভায় দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান বলেন, বিপুল জনসমর্থন নিয়ে সরকার ক্ষমতায় এসেছে। একই সঙ্গে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। সেই জনআকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, সিন্ডিকেট ও ডিলারদের অবৈধ মজুতের কারণে কৃষকেরা সার না পেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কৃষকদের কৃষি কার্ড দেওয়া হলেও সার, বীজ ও কীটনাশক না পেলে সেই কার্ডের সুফল পাওয়া যাবে না। তাই অনতিবিলম্বে সারাদেশে কৃষকদের কাছে ন্যায্য মূল্যে পর্যাপ্ত কৃষি উপকরণ পৌঁছে দেওয়ার দাবি জানান তিনি।

গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রধান মাসুদ বলেন, কৃষি উৎপাদন স্বাভাবিক রাখতে সার, বীজ, কীটনাশক ও সেচের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে হবে। দ্রুত গ্যাস ও বিদ্যুৎ সংকট নিরসনের পাশাপাশি ন্যায্য মূল্যে পর্যাপ্ত কৃষি উপকরণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ফিরোজ আহমেদের সভাপতিত্বে এবং জাকারিয়া হাসান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মীসভায় বিশেষ অতিথি ছিলেন দলের রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, কেন্দ্রীয় কমিটির সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সাধারণ সম্পাদক মাসুদুর রহমান প্রধান মাসুদ। এছাড়া উপস্থিত ছিলেন বিপ্লবী যুব সংহতির যুগ্ম আহ্বায়ক আউয়াল মাহমুদ, কেন্দ্রীয় সংগঠক আজাদুল ইসলাম আজাদ, আতাউর রহমান নান্নু, আসমা বেগম, রফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় আগামী ১৭ নভেম্বর মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।



নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
আনচেলত্তির তিন সিদ্ধান্তেই কি বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের?

আনচেলত্তির তিন সিদ্ধান্তেই কি বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের?