শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » প্রধান সংবাদ » কয়েকজন মন্ত্রীর ফ্রীস্টাইল বক্তব্য - বিবৃতি রাজনীতিতে হিংসা, ঘৃণা আর চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » প্রধান সংবাদ » কয়েকজন মন্ত্রীর ফ্রীস্টাইল বক্তব্য - বিবৃতি রাজনীতিতে হিংসা, ঘৃণা আর চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৬১৭ বার পঠিত
রবিবার ● ৫ ডিসেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কয়েকজন মন্ত্রীর ফ্রীস্টাইল বক্তব্য - বিবৃতি রাজনীতিতে হিংসা, ঘৃণা আর চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের দুই দিনব্যাপী সভার শেষ দিনে আজ গৃহীত রাজনৈতিক প্রস্তাবে বলা হয় সরকারের নীতিনির্ধারক ও কতিপয় মন্ত্রীদের লাগামহীন যথেচ্ছ বক্তব্য সরকারের অস্থিরতা ও বেসামাল অবস্থার বহিঃপ্রকাশ। কতিপয় মন্ত্রীরা প্রতিদিন যা খুশী তাই বলেছেন। অস্থির ও অনিশ্চিত রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাদের
‘ফ্রীস্টাইল’ বক্তৃতা বিবৃতি রাজনীতিতে আরো হিংসা, ঘৃণা ও চরম অসহিষ্ণুতার বিস্তার ঘটাচ্ছে; প্রতিশোধের রাজনীতিকে ক্রমান্বয়ে উসকানি দিয়ে চলেছে।
রাজনৈতিক পরিষদের প্রস্তাবে বলা হয় আগামী নির্বাচন সামনে রেখে যখন দরকার ছিল গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করে বিদ্যমান বহুমুখী সংকট উত্তরণের পথ বের করা তখন সরকারের প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনৈতিক কৌশল দেশ ও দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরো বিপজ্জনক পথে ঠেলে দিচ্ছে।
প্রস্তাবে সরকারকে এই আত্মঘাতী রাজনৈতিক কৌশল পরিহার করে সংকট উত্তরণে রাজনৈতিক উদ্যোগ গ্রহণের আহবান জানানো হয়।
সেগুনবাগিচায় পার্টির কেন্দ্রীয় দফতরে এই সভা অনুষ্ঠিত হয়।
পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী,আকবর খান,আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।
সভায় গৃহীত আর এক প্রস্তাবে সাম্প্রতিক সময়ে বিচারবহির্ভূত হত্যাকান্ড বৃদ্ধির ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানানো হয় এবং অনতিবিলম্বে এই রাষ্টীয় সন্ত্রাস বন্ধ করার দাবি জানানো হয়।প্রস্তাবে বলা হয়, এই ধরনের বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দেশের প্রচলিত বিচার ব্যবস্থাকে অস্বীকার করার সামিল। এসব ঘটনায় আসল অপরাধীদেরকে রক্ষা করার জন্য জনমনে এই প্রশ্ন দেখা দিয়েছে।
সভায় আগামী ১০ ও ১১ ডিসেম্বর ২০২১ ঢাকায় অনুষ্ঠিতব্য পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্মেলন সফল করারও আহবান জানানো হয়।





প্রধান সংবাদ এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
ইরানে  মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ  আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ
২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে

আর্কাইভ