রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » ছবিঘর » অবিলম্বে হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
অবিলম্বে হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার করুন : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে সাভারের আশুলিয়ায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা - কর্মীদের উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন এবং বলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় পার্টির নেতা কর্মীদের উপর সন্ত্রাসী হামলা অব্যাহত রয়েছে। তিনি উল্লেখ করেন গতকাল সন্ধ্যায় ইফতারীর আগে আগে আশুলিয়ায় ঘরে ঢুকে এই হামলা চালানো হয়।তারা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্থানীয় অফিসেও হামলা চালায়।এই হামলার পার্টির শিল্পাঞ্চল কমিটির নেতা আলমগীর হোসেন, কমিটির সদস্য তানিয়া আকতার লিমা ও রবিউল ইসলামসহ পার্টির চারজন সংগঠক মারাত্মক আহত হয়েছেন।আহত নেতা কর্মীদের এখন চিকিৎসা চলছে।পার্টির শিল্পাঞ্চল কমিটির সভাপতি শ্রমিকনেতা অরবিন্দু বেপারি বিন্দুকেও নানাভাবে হুমকি প্রদান করা হচ্ছে।
তিনি উল্লেখ করেন, স্থানীয় মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নেওয়াই এই হামলা চালানো হয়েছে। থানায় মামলা হলেও এখনও পর্যন্ত হামলাকারি সন্ত্রাসীরা ধরা ছোঁয়ার বাইরে।
তিনি অনতিবিলম্বে হামলাকারি সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচার দাবি করেন।একইসাথে তিনি সাভার - আশুলিয়া শিল্পাঞ্চলে সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ জোরদার করারও আহবান জানান।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা