ঢাকা | বঙ্গাব্দ

১৯ বছরেই ৫০ গোল, বার্সার ৯১ বছরের রেকর্ড ভাঙলেন ইয়ামাল

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 1, 2026 ইং
১৯ বছরেই ৫০ গোল, বার্সার ৯১ বছরের রেকর্ড ভাঙলেন ইয়ামাল ছবির ক্যাপশন: রাফিনিয়ার সঙ্গে গোল উদ্‌যাপন ইয়ামালের । এএফপি
ad728

রায়ো ভায়েকানোর বিপক্ষে বার্সেলোনার ৫–২ গোলের জয়ে জোড়া গোল করেছেন লামিনে ইয়ামাল। এর মধ্যে একটি গোল করে বার্সার হয়ে ৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন ১৯ বছর ৪৯ দিন বয়সী এই তরুণ। এর মাধ্যমে ১৯৩৫ সালে জোসেফ এসকোলা গড়া বার্সেলোনার হয়ে সবচেয়ে কম বয়সে ৫০ গোলের ৯১ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ইয়ামাল।

শুধু বার্সার রেকর্ডই নয়, ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ গোলের মাইলফলকে পৌঁছানোর বয়সের দিক থেকেও কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হলান্ডকে পেছনে ফেলেছেন তিনি। এমবাপ্পে ১৯ বছর ২৪১ দিন এবং হলান্ড ২০ বছর ১৯৬ দিন বয়সে ৫০ গোল করেছিলেন।

বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত ১৫৪ ম্যাচে ৫১ গোল করেছেন ইয়ামাল। সতীর্থদের দিয়ে করিয়েছেন ৪৫টি গোল। ফলে মোট ৯৬টি গোলে সরাসরি অবদান রয়েছে তাঁর।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, ধাপে ধাপে বাস্তবায়ন

মন্ত্রিসভায় নবম পে-স্কেল অনুমোদন, ধাপে ধাপে বাস্তবায়ন