শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » হঠাৎ করে বাংলাদেশে ভারতের পেয়াজ রপ্তানী নিষিদ্ধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ
প্রথম পাতা » অর্থবাণিজ্য » হঠাৎ করে বাংলাদেশে ভারতের পেয়াজ রপ্তানী নিষিদ্ধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ
৬৫৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হঠাৎ করে বাংলাদেশে ভারতের পেয়াজ রপ্তানী নিষিদ্ধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে কোন পূর্ব ঘোষণা ছাড়া বাংলাদেশে ভারতের পেয়াজ রপ্তানী নিষিদ্ধ করার সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন এবং বলেছেন কোন সৎ ও বন্ধুপ্রতীম প্রতিবেশী হঠাৎ করে এই ধরনের পদক্ষেপ নিতে পারে না। যখন বলা হচ্ছে বাংলাদেশ-ভারত সম্পর্ক বন্ধুত্বের চরম শিখরে এবং ‘রক্তের সম্পর্কে বাঁধা’ তখন বাংলাদেশে পেয়াজ রপ্তানী বন্ধ করে দেবার ঘোষণা ভারতের অমানবিক আচরণের বহিঃপ্রকাশ। আসন্ন দুর্গাপূজা সামনে রেখে বাংলাদেশ যখন ভারতে ইলিশ মাছ রপ্তানীর সুযোগ করে দিয়েছে তখন এই ধরনের ঘোষণা বন্ধুত্বের নিদর্শন নয়। তিনি বলেন, বাংলাদেশে পেয়াজ রপ্তানী নিষিদ্ধ করা বাংলাদেশের উপর ভারতের চাপ সৃষ্টি করার কোন কৌশল কিনা সেটাও খতিয়ে দেখা দরকার। তিনি বলেন, গত বছরও ভারত বাংলাদেশে আকস্মিকভাবে পেয়াজ রপ্তানী বন্ধ করে দিয়ে বাংলাদেশের মানুষকে বড় কষ্টের মধ্যে ঠেলে দিয়েছিল। এবারও কোন আভাস-ইঙ্গিত ছাড়া তারা একই কাজ করল, যা সহজে মেনে নেওয়া যায় না।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের আমদানিকারকদের পিয়াজ ভর্তি অনেকগুলো ট্রাক-লরি সীমান্তের ওপারে আটকা আছে। এখানকার আমদানিকারকদের সাথে চুক্তি অনুযায়ী আরো পেয়াজ বাংলাদেশে ঢোকার কথা। তিনি চুক্তিকৃত পেয়াজ রপ্তানীতে বাধা না দেবার জন্য ভারতের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশে যে পেয়াজ মজুদ রয়েছে তাতে আগামী পেয়াজ মওসুমের আগে পর্যন্ত বড় কোন সমস্যা হবার কথা নয়। হিসেব করে খরচ করলে বিশাল পরিমান পিয়াজ আমদানী করারও প্রয়োজন হবে না।

তিনি ভারত কর্তৃক গৃহীত পদক্ষেপের সুযোগ নিয়ে পিয়াজ সিণ্ডিকেটের যাতে অস্বাভাবিক হারে দাম বৃদ্ধি করতে না পারে সে ব্যাপারে শুরু থেকেই কঠোর পদক্ষেপ নেবার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

একই সাথে তিনি বাংলাদেশের পেয়াজ উৎপাদনকারীদের সার্বিক সহযোগিতা প্রদান করার জন্যেও সরকারের প্রতি আহ্বান জানান।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ