শনিবার ● ১৭ অক্টোবর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » লংমার্চে হামলা আক্রমনের ঘটনার দায়-দায়িত্ব সরকার ও স্থানীয় প্রশাসনকেই বহন করতে হবে
লংমার্চে হামলা আক্রমনের ঘটনার দায়-দায়িত্ব সরকার ও স্থানীয় প্রশাসনকেই বহন করতে হবে
ঢাকা :: শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী ও সাধারণ সম্পাদক রাশিদা বেগম আজ এক বিবৃতিতে নোয়াখালী অভিমুখী ধর্ষণ বিরোধী ছাত্র-তরুণ নারীদের লং মার্চের বহরে ছাত্রলীগ-যুবলীগসহ সরকার দলীয়দের বেপরোয়া হামলা, আক্রমন ও অনেককে আহত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেন ধর্ষণ বিরোধী কাফেলায় এই নগ্ন হামলা আক্রমনের ঘটনায় ধিক্কার জানানোর ভাষাও খুঁজে পাওয়া কঠিন। তারা ক্ষোভের সাথে উল্লেখ করেন পুলিশ প্রশাসনের পরোক্ষ ছত্রছায়ায় এই হামলা আক্রমনের ঘটনা সংঘটিত হয়েছে। এই হামলা আক্রমনের ন্যাক্কারজনক ঘটনা প্রমাণ করে সরকারদলীয় এই সন্ত্রাসীরাই ধর্ষকদের পাহারাদার হিসেবে ভূমিকা পালন করে আসছে। নেতৃবৃন্দ বলেন, লং মার্চের হামলা আক্রমনের ঘটনায় ধর্ষক ও নারী নিপীড়করা আরো উৎসাহিত হবে। সরকার, সরকারি দল ও প্রশাসন এই হামলা আক্রমনের দায়দায়িত্ব কোনভাবে এড়িয়ে যেতে পারে না।
নেতৃবৃন্দ এই হামলার দায়ী চিহ্নিত সরকারদলীয় সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন। একই সাথে তারা ধর্ষক নিপীড়ক ও তাদের পাহারাদারদের বিরুদ্ধে দেশব্যাপী গণপ্রতিরোধ জোরদার করার আহ্বান জানান।




ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা