শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ : অধ্যাপক ড. আবুল বারকাত
প্রথম পাতা » অর্থবাণিজ্য » বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ : অধ্যাপক ড. আবুল বারকাত
৭০১ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ : অধ্যাপক ড. আবুল বারকাত

---ঢাকা :: বাংলাদেশ অর্থনীতি সমিতি জনিয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে সরকার ঘোষিত ৬৬ দিনের লকডাউনে ৩ কোটি ৬০ লাখ মানুষ কর্মহীন হয়েছে। এ সময়ে নতুন করে ২ কোটি ৫৫ লাখ মানুষ হতদরিদ্র হয়েছে।

সোমবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ২০২০-২১ অর্থবছরের বিকল্প বাজেট প্রস্তাবনা পেশ করে বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারকাত এ পরিস্থিতি তুলে ধরেন।

বিকল্প বাজেট প্রস্তাবনা তুলে ধরে ড. আবুল বারকাত বলেন, করোনাভাইরাসের আগে আমাদের কর্মে নিয়োজিত ছিল ৬ কোটি ১০ লাখ মানুষ। এর মধ্যে ৩ কোটি ৬০ লাখ মানুষ কাজ হারিয়েছে।

দেশের এ বিশিষ্ট অর্থনীতিবিদ বলেন, দারিদ্র্য বিমোচন নিয়ে অতীতে যেসব কথাবর্তা হয়েছে, সেসব ভুলে যান। বাংলাদেশে ২৬ মার্চের আগের অবস্থা নেই। লকডাউনের ৬৬ দিনে ঘটনা ঘটেছে মারাত্মক। সামনে এটা আরও বাড়তে থাকবে।

আবুল বারকাত আরো বলেছেন, বাংলাদেশ এখন উচ্চ আয় বৈষম্যের দেশ এবং বিপজ্জনক আয় বৈষম্যের দেশে পরিণত হয়েছে।

করোনাভাইরাসের প্রকোপে ৫ কোটি ৯৫ লাখ মানুষের অর্থনৈতিক শ্রেণিকাঠামো পরিবর্তন হয়েছে জানিয়ে অধ্যাপক আবুল বারাকাত বলেন, লকডাউনের আগে যে ১ কোটি ৭০ লাখ মানুষ অতি ধনী শ্রেণির কাতারে ছিল তাদের অবস্থার পরিবর্তন হয়নি।

তবে উচ্চ-মধ্যবিত্তে থাকা ৩ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ১৯ লাখ মধ্য-মধ্যবিত্তের কাতারে নেমে গেছে। আর মধ্য-মধ্যবিত্তের কাতারে থাকা ৩ কোটি ৪০ লাখ থেকে ১ কোটি ২ লাখ নিম্ন-মধ্যবিত্তের কাতারে নেমে গেছে।

তিনি বলেন, “নিম্ন-মধ্যবিত্তে থাকা ৫ কোটি ১০ লাখ থেকে ১ কোটি ১৯ লাখ দরিদ্র হয়েছে। দরিদ্র থাকা ৩ কোটি ৪০ লাখ থেকে ২ কোটি ৫৫ লাখ হতদরিদ্র হয়েছে। সব মিলিয়ে লকডাউনের মাত্র ৬৬ দিনে ৫ কোটি ৯৫ লাখ মানুষের শ্রেণি কাঠামো পরিবর্তন হয়েছে। এ মানুষগুলো এক ধাপ নিচে নেমে গেছেন।

আবুল বারাকাত বলেন, গিনি সহগ (অর্থনীতিশাস্ত্রে আয়ের বৈষম্য পরিমাপের একক) যদি দশমিক ৫-এর বেশি হয় সেটা মারাত্মক। একটা সহগ আছে পালমা। পালমা সহগ দেখা হয়, সর্বোচ্চ আয় যে ১০ শতাংশ আছে এবং সর্বনিম্ন আয় যে ৪০ শতাংশের আছে, এই দুইয়ের মধ্যে যে পার্থক্য। এই পার্থক্য যদি ৩ গুণ হয় তাহলে বিপজ্জনক।

‘লকডাউনের আগে আমাদের গিনি সহগ ছিল দশমিক ৪৮, এটি মে মাসের শেষে দশমিক ৬৩৫ হয়েছে। বিপদ মাপার রেশিও পালমা আমাদের ছিল ২ দশমিক ৯২, এখন ৭ দশমিক ৫৩। অতএব এটা মহাবিপজ্জনক।’

তিনি বলেন, আয়বৈষম্য ও সম্পদ বৈষম্য নিরসনের যত পথ পদ্ধতি আছে তার সবগুলো ২০২০-২১ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে। তিনি বলেন, আয়বৈষম্য ও সম্পদ বৈষম্য নিরসনের যত পথ পদ্ধতি আছে তার সবগুলো ২০২০-২১ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করতে হবে।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ