বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » জনশৃঙ্খলার অজুহাতে রাজধানীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল
জনশৃঙ্খলার অজুহাতে রাজধানীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ নাগরিকদের গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল
ঢাকা :: বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে পূর্ব অনুমতি ছাড়া ঢাকা মহানগরের সভা-সমাবেশের উপর পুলিশী নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান এবং বলেন, পুলিশী এই নিষেধাজ্ঞা নাগরিকদের সাধারণ গণতান্ত্রিক অধিকার হরণ করার সামিল। তিনি বলেন, জনশৃঙ্খলার যে অজুহাতে ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা পুরোপুরি অযৌক্তিক। এই নিষেধাজ্ঞা বজ্র আটুনি ফস্কা গেরোর মত। করোনার মধ্যে দায়দায়িত্বহীনভাবে সবকিছু খুলে দিয়ে এখন সভা-সমাবেশে বিধিনিষেধ বিরোধী কন্ঠ দমনে সরকারের স্বৈরতান্ত্রিক তৎপরতারই অংশ। এই ধরনের বিধি নিষেধ দেশকে ক্রমান্বয়ে আরো শক্তপোক্তভাবে পুলিশী রাষ্ট্রে পরিণত করবে।
বিবৃতিতে তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন সরকারি দল তাদের সহযোগি সংগঠন এবং সমর্থকদের সভা-সমাবেশের জন্য পূর্বানুমতির প্রয়োজন হয় না। অথচ বিরোধী দলকে অসংখ্য শর্তে সভা-সমাবেশ-মিছিল করতে হয়। পুলিশ যে সীমা বেধে দেয় তার মধ্যেই তাদেরকে থাকতে বলা হয়। এইভাবে একদেশে দুই ধারা, দুই আইন চালু রয়েছে। এটা চলতে পারে না। তিনি বলেন, পুলিশ এখন রাজনীতির সীমানা ঠিক করে দিচ্ছে। সরকার ও সরকারি দলকে খুশী রাখতে বিরোধীদের দমনে তারা যখন তখন বল প্রয়োগ করে চলেছে। পুলিশী বাড়াবাড়ি ও নির্যাতন-নিপীড়নের কারণে অনেক সময় বিশৃঙ্খলার সৃষ্টি হয়।
বিবৃতিতে তিনি ঢাকা মহানগরীতে সভা-সমাবেশের উপর পুলিশী বিধিনিষেধ অনতিবিলম্বে প্রত্যাহার করে নাগরিকদের সংবিধান স্বীকৃত গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।




প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা