শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » মোদী সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ
প্রথম পাতা » আন্তর্জাতিক » মোদী সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ
১১৭২ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোদী সরকারের কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে ভারতের কৃষকদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ

---ঢাকা :: কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ আজ এক বিবৃতিতে ভারতে কৃষি ও কৃষক বিরোধী মোদী সরকার প্রণীত তিনটি বিধান বাতিলের দাবিতে ভারতে গড়ে ওঠা কৃষক জাগরণের প্রতি বাংলাদেশের কৃষকদের পক্ষ থেকে সমর্থন ও একাত্মতা ব্যক্ত করেছেন এবং বলেছেন লক্ষ লক্ষ কৃষকদের দিল্লীতে অবস্থান বিক্ষোভ কৃষকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নতুন মাত্রা যুক্ত করেছে। নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি কর্পোরেট সংস্থা ও তাদের উগ্র মুনাফালোভী বাণিজ্যের স্বার্থে যে সকল বিধি প্রণয়ন করা হয়েছে তা ভারতের কৃষি ও কৃষককে আরো বিপর্যস্ত করবে। ভারতে কৃষকদের দাবী হচ্ছে কৃষি পণ্যের লাভজনক মূল্য, কৃষি উপকরণের ভুর্তকী প্রদান এবং কৃষি পণ্যের ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রাষ্ট্রের অপ্রয়োজনীয় বিধি নিষেধ প্রত্যাহার করে কৃষি পণ্যের সহজলভ্য বাজারজাতকরণ। মোদী সরকার এই পথে না যেয়ে কর্পোরেট সংস্থা ও মধ্যস্বত্ত্বভোগীদের সুবিধা করে দিতে নতুন বিধি নিষেধ আরোপ করেছে।

নেতৃবৃন্দ বলেন, ইতিমধ্যেই সরকারের এই কৃষি বিরোধী নানা বিধি নিষেধের কারণে রাজ্যে রাজ্যে বহু কৃষক ক্ষোভে দুঃখে ও হতাশায় আত্মহত্যা করেছে।

নেতৃবৃন্দ অনতিবিলম্বে কৃষি ও কৃষক বিরোধী সকল বিধি নিষেধ প্রত্যাহার করার জন্য ভারতের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

আজ সকালে পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে অনুষ্ঠিত কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের এক সভায় উপরোক্ত দাবি জানানো হয়।

কৃষক খেতমজুর সংগ্রাম পরিষদের বর্তমান সমন্বয়ক বাংলাদেশ খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেতমজুর সমিতির সভাপতি ডা. ফজলুর রহমান, সাধারণ সম্পাদক এড. আনোয়ার হোসেন, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি অধ্যক্ষ ওয়াজেদ পারভেজ, সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশ কৃষক সমিতি সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ কৃষক- খেতমজুর সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুস সাত্তার, বাংলাদেশ কৃষক ফোরাম এর কেন্দ্রীয় নেতা শহীদুল ইসলাম সবুজ প্রমুখ নেতৃবৃন্দ।





আন্তর্জাতিক এর আরও খবর

গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে

আর্কাইভ