শিরোনাম:
●   প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন ●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
প্রথম পাতা » ছবিঘর » দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে কৃষকদের অবদানের প্রতিফলন নেই - সাইফুল হক
প্রথম পাতা » ছবিঘর » দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে কৃষকদের অবদানের প্রতিফলন নেই - সাইফুল হক
৬৯৯ বার পঠিত
শনিবার ● ২৬ ডিসেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে কৃষকদের অবদানের প্রতিফলন নেই - সাইফুল হক

---ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় অর্থনীতিকে কৃষক ও কৃষিখাত বিরাট অবদান রাখলেও দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে তার প্রতিফলন নেই। সরকারসহ সবাই উৎপাদনশীলতার জন্য কৃষকদের প্রশংসা করে, কিন্তু তাদেরকে প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহযোগিতা দেয় না। কৃষি বাজার কৃষি উৎপাদকদের নিয়ন্ত্রণে না থাকায় ফসলের লাভজনক মূল্য থেকে কৃষকেরা বঞ্চিত হয়ে আসছে। উৎপাদক চাষীরা কিনতেও ঠকে আবার বেচতেও ঠকে। বাম্পার উৎপাদনের জন্য কৃষকদের পুরস্কৃত না করে পরোক্ষভাবে তাদেরকে ঠকিয়ে শাস্তি দেবার ব্যবস্থা করা হয়। তিনি বলেন, অপরিকল্পিত উন্নয়ন ও নগরায়নে ফসলী কৃষি জমি ধ্বংস হচ্ছে। সরকারের ছত্রছায়ায় থেকে ভূমিগ্রাসীরাও কৃষি জমি নষ্ট করছে। তিনি বলেন, খাদ্য উৎপাদনে আমাদের ১০০ ভাগ স্বাবলম্বীতা প্রয়োজন। প্রয়োজনীয় পরিকল্পনা ও নীতি কৌশলের অভাবে ও লুটেরা পুঁজিপতিদের দৌরাত্মে আজ পাটচাষী-আখ চাষীসহ কৃষিভিত্তিক শিল্প মহাসংকটে নিমজ্জিত হয়েছে। এদের হাত থেকে পাট ও চিনিশিল্পসহ কৃষি রক্ষা করা আজ জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তিনি ক্ষোভের সাথে বলেন, জাতীয় সংসদসহ নীতিনির্ধারণী পর্যায়ে আজ কৃষকের উপযুক্ত প্রতিনিধিত্ব নেই।

তিনি এই অবস্থা থেকে বেরিয়ে আসতে আমূল ভূমি ও কৃষি সংস্কারের লক্ষ্য নিয়ে কৃষক আন্দোলন-কৃষক জাগরণের ডাক দেন। আজ ২৬ ডিসেম্বর শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিলে উদ্বোধনকালে তিনি উপরোক্ত বক্তব্য রাখেন।

সংগঠনের সভাপতি কৃষক নেতা আনছার আলী দুলালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ। উদ্বোধনী সমাবেশ ও র‌্যালীর পর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সংগঠনের কাউন্সিল অধিবেশ শুরু হয়। শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

কাউন্সিলে আন্দোলনগত ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনছার আলী দুলাল।
কাউন্সিলে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, বিপ্লবী কৃষক সংহতির সদস্য সচিব আবু হাসান টিপু, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, খেতমজুর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সজীব সরকার রতন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির রোকসানা আক্তার প্রমুখ।

কাউন্সিলে গৃহীত এক প্রস্তাবে ভারতে মোদি সরকারের কৃষি বিরোধী নীতির প্রতিবাদে দিল্লী অবরোধকারী কৃষক আন্দোলনের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করা হয় এবং অবিলম্বে কৃষকদের বাঁচার দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।





ছবিঘর এর আরও খবর

প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন প্রজ্ঞা, দূরদর্শিতা ও দক্ষতার পরিচয় দিতে পারলে তারেক রহমান দেশের গণতান্ত্রিক উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন
ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন
বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে
পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে
রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন
নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা
ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক
রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা

আর্কাইভ