শিরোনাম:
●   ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » ছবিঘর » টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
প্রথম পাতা » ছবিঘর » টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন
৬৯৯ বার পঠিত
শনিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

ছবি : সংবাদ সংক্রান্তছবি : সংবাদ সংক্রান্তরাঙামাটি জেলা প্রতিনিধি :: টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন বন্ধসহ তিন দফা দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি তিনদিন ব্যাপী কালো ব্যাজ ধারণ কর্মসূচি গ্রহণ করেছে নবগঠিত নাসের্স সংগ্রাম পরিষদ রাঙামাটি জেনারেল হাসপাতাল রাঙামাটি।
আজ শনিবার ১৩ ফেব্রুয়ারি সকাল সাড়ে আটটায় নাসের্স সংগ্রাম পরিষদ ও নাসিং ইন্সটিটিউট সদস্যরা সম্মিলিত ভাবে রাঙামাটি জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে মানববন্ধন করেন।

কেন্দ্রীয় কর্মসুচীর অংশহিসেবে আগামীকাল কালোব্যাজ ধারণের পাশাপাশি মানববন্ধনের ঘোষণা দেওয়া হয়।
নাসের্স নেতা সিনিয়র ষ্টাফ নার্স শুভ্রা রানী বড়ুয়া বলেন, এ সময়ের মধ্যে তাঁদের তিন দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দেশের জন্য স্বাস্থ্য ও নার্সিং পেশার মান রক্ষায় সৃষ্ট পরিস্থিতির দায়ভার বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং সংশ্লিষ্টদের বহন করতে হবে।
তিনি আরও বলেন, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সব শর্ত পূরণ করে মেডিকেল শিক্ষার্থীদের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে নার্সিং কোর্সে অধ্যয়নের সুযোগ পায়। পরীক্ষায় উত্তীর্ণরাই কাউন্সিলের কম্প্রিহেনসিভ দায়িত্ব পালনের বৈধ নার্স হিসেবে বিবেচিত হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বতন্ত্র পেশা হিসেবে প্রচলিত হলেও কারিগরি শিক্ষা বোর্ড বিশেষ বিশেষ ক্ষেত্রে চতুরতার মাধ্যমে নার্সিং শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছিল। এতে দেশের জনগণকে চরম স্বাস্থ্য ঝুঁকিতে ফেলে দেওয়া হচ্ছে। একইসঙ্গে নার্সিং শিক্ষা ও সার্ভিসের মান বিনষ্ট হচ্ছে।
নার্সেস সংগ্রাম পরিষদের দাবিগুলো হলো :
১। নাসিং সেবার মান রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে কোন ক্রমেই কারিগরি বোর্ডের অধিন রোগীদের সেবা টেকনোলজিস্টদের নার্স হিসেবে নিবন্ধন দেয়া যাবে না।

২। পরিবার কল্যাণ পরিদর্শকদের (FWV) ডিপ্লোমা ইন মিডওয়াইফারি সমমান করা যাবে না।
৩। গত ৫ ফেব্রুয়ারি ব্যাচেলর অব নার্সিং সায়েন্স, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ছাত্র-ছাত্রীদের নির্ধারিত কম্প্রিহেনসিভ লাইসেন্সিং পরীক্ষার স্থগিতাদেশ প্রত্যাহার করে অবিলম্বে কম্প্রিহেনসিভ লাইসেন্স পরীক্ষার ব্যবস্থা করতে হবে।
নার্সেস সংগ্রাম পরিষদের নেতা মঞ্জুয়ারা বেগম এর সভাপতিত্বে স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সাধারন সম্পাদক মিঠু তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন , স্বাধীনতা নার্সেস পরিষদের রাঙামাটি জেলা কমিটির সভাপতি শুভ্রা রানী বড়ুয়া, যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাধনা চাকমা, নার্সেস সংগ্রাম পরিষদের উত্তম কুমার চাকমা, লুবুকি রানী দাস, চঞ্চলা চাকমা, ‍ত্রিসোনা চাকমা, শ্যামলী চাকমা, শাহিদা আক্তার (১), নাজমা খাতুন, রহিমা আক্তার, শাহিদা আক্তার (২), এশিতা চাকমা, রুনা বড়ুয়া ও অমিত দাশ প্রমুখ।





ছবিঘর এর আরও খবর

ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা ধর্ম অবমাননার নামে দেশে আইয়েমে জাহেলিয়াতের যুগ ফিরিয়ে আনা যাবেনা
গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে
বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ
স্বাধীনতার সাড়ে পাঁচ  দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি
বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ