শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
প্রথম পাতা » অর্থবাণিজ্য » প্রস্তাবিত বাজেটে সীমাহীন ধনবৈষম্য কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাইফুল হক
প্রথম পাতা » অর্থবাণিজ্য » প্রস্তাবিত বাজেটে সীমাহীন ধনবৈষম্য কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাইফুল হক
৬৬০ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রস্তাবিত বাজেটে সীমাহীন ধনবৈষম্য কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত ঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ প্রস্তাবিত নতু অর্থবছরের জাতীয় বাজেট সম্পর্কে গণমাধ্যমে প্রদত্ত প্রাথমিক প্রতিক্রিয়ায় বলেছেন, গতানুগতিক ধারায় ঘোষিত বাজেট দিয়ে করোনার বহুমাত্রিক নেতিবাচক অভিঘাত মোকাবেলা করা যাবে না। বিপুল অংকের ঘাটতি বাজেট দিয়ে করোনা দুর্যোগজনীত পরিস্থিতি সামাল দেয়া যাবে না। বাজেট বাস্তবায়ন সক্ষমতার অভাবে বিপুল অংকের বাজেট কোন আশা জাগাতে পারছে না। তিনি বলেন, ছয় লক্ষ তিন হাজার ছয়শত একাশি কোটি টাকার বাজেটে ২,১৪,৬৮১ কোটি টাকার যে ঘাটতি তা পূরণে যেমন মারাত্মক অনিশ্চয়তা রয়েছে, তেমিন শেষ পর্যন্ত তার দায় মেটাতে হবে স্বল্প আয়ের সাধারণ মানুষকে। তিনি বলেন, ঘোষিত বাজেটের আকার দিয়ে কোনভাবেই সরকারের সাফল্য নিরূপণ করা যাবে না। সরকার বাজেট করতে গিয়ে দরিদ্রসীমার নীচে নেমে আসা ৬ কোটি মানুষের জন্য বড় কিছু নেই। সরকার তথা সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও প্রতিষ্ঠানসমূহের আমলাতান্ত্রিকতা, উদ্যোগহীনতা, অব্যবস্থাপনা, অদক্ষতা, অনিয়ম-দুর্নীতি এবং সর্বোপরি রাষ্ট্র পরিচালনায় সরকারের রাজনৈতিক ও নৈতিক কর্তৃত্ব দুর্বল থাকায় বাজেট বাস্তবায়নের বিস্ময়কর শৈথিল্য ও দুর্বলতা দেখা যাচ্ছে। গত অর্থবছরে বাজেট বাস্তবায়নের অভিজ্ঞতা তো খুব শোচনীয়। আর করোনা মহামারী মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নজিরবিহীন অকার্যকারিতার জন্য সাত হাজার কোটি টাকা খরচই করা যায়নি; গবেষণার জন্য বরাদ্দকৃত ১০০ কোটি টাকার মধ্যে এক টাকাও খরচ করা যায়নি।

বাজেট প্রতিক্রিয়ায় তিনি বলেন, মহামারী দুর্যোগ থেকে উত্তরণে প্রবৃদ্ধির বয়ানের পরিবর্তে দরকার ছিল দেশের ৬০ শতাংশ মানুষ কিভাবে বিদ্যমান বিপর্যয় থেকে বেরিয়ে আসবে তার বিশ্বাসযোগ্য ও কার্যকরি পদক্ষেপ। কিন্তু বাজেট প্রস্তাবনার অধিকাংশ ক্ষেত্রেই তা অনুপস্থিত। দারিদ্রসীমার নীচে নেমে আসা ৬ কোটি মানুষের কাছে খাদ্য ও নগদ অর্থ পৌছানোর কোন সুনির্দিষ্ট পদক্ষেপ ও বরাদ্দ বাজেটে নেই। সামাজিক নিরাপত্তা খাতে যে লক্ষ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে চুরি, দুর্নীতি, অব্যবস্থাপনা ও দলীয়করণ এড়িয়ে তা কিভাবে অভাবীদর কাছে পৌঁছাবে তার উপযুক্ত পদক্ষেপ নেই। আত্মকর্মসংস্থানসহ কর্মসংস্থানের সুযোগ কিভাবে বাড়বে তারও সুস্পষ্ট নির্দেশনা নেই।

তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন, রাষ্ট্রীয় প্রণোদনার বিপুল অর্থের বড় অংশ এবারও যথেচ্ছ উপর তলার শিল্পপতিদের কাছে। মাঝারি, ছোট ও প্রান্তিক উদ্যোক্তাদের জন্য এখনও প্রণোদনা অপ্রতুল। কৃষি ও গ্রামীণ খাতের বরাদ্দ এখনও অত্যন্ত কম। আর বিদ্যমান ব্যবস্থায় অধিকাংশ ক্ষেত্রেই কৃষি ভর্তুকীতে প্রকৃত কৃষক লাভবান হয় না। দেশের প্রতিটি মানুষের জন্য ‘গণস্বাস্থ্য ব্যবস্থা’ গড়ে তোলার উদ্যোগ ও বরাদ্দ এবারও বাজেটে অনুপস্থিত। অথচ উন্নয়ন বাজেটে মেগা প্রকল্পসমূহে জবাবদিহিহীন বরাদ্দ বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত দেশের দক্ষিণাঞ্চল এবারও বাজেটে অবহেলিত। বন্ধ রাষ্টীয় পাটকল, চিনিকলসহ জাতীয় শিল্প পুনরুজ্জীবনের উদ্যোগ বাজেটে অনুপস্থিত।

তিনি এই দুর্যোগকালীন সময়ে সরকার পরিচালনায় ব্যয় বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, মহামারীর এই সময়ে সরকার পরিচালনার ব্যয় হ্রাসসহ অনুৎপাদনশীল খাতসমূহে ব্যয় বরাদ্দ কমিয়ে কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাতসমূহে পরিকল্পিতভাবে বরাদ্দ বৃদ্ধির দাবি জানান। তিনি সীমাহীন আয় ও ধনবৈষম্য কমিয়ে আনার বাস্তব পদক্ষেপ গ্রহণেরও দাবি জানান।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ