চীনের মধ্যাঞ্চলীয় কিংহাই প্রদেশে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার (১৯ আগস্ট) ভোরে এই ভূমিকম্প অনুভূত হয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস।
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দুনহুয়াং শহর থেকে প্রায় ২৬৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে একটি পাহাড়ি ও গ্রামীণ এলাকায়। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।
তবে ভূমিকম্পের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে চীনের সরকারি ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থা চায়না আর্থকোয়েক নেটওয়ার্কস সেন্টার বা সিইএনসি। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৬ বলে জানিয়েছে।
প্রাথমিকভাবে ভূমিকম্পে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
চীনের বিভিন্ন অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ায় দেশটিতে প্রায়ই ছোট থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। বিশেষ করে পাহাড়ি ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে ভূমিকম্পের পর ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহে সময় লাগতে পারে।

কালের দাবি ডেস্ক