ঢাকা | বঙ্গাব্দ

তেলের বাজারে বড় সুখবর! উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওপেক প্লাস

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 5, 2026 ইং
তেলের বাজারে বড় সুখবর! উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে ওপেক প্লাস ছবির ক্যাপশন:
ad728

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর বৈশ্বিক জ্বালানি বাজারে সরবরাহ বাড়ানোর পথে হাঁটতে যাচ্ছে ওপেক প্লাস। বিশ্লেষকদের ধারণা, জোটভুক্ত সাতটি দেশ আগস্ট মাসের জন্য অপরিশোধিত তেলের উৎপাদন কোটা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে।

রোববার (৫ জুলাই) অনলাইনে অনুষ্ঠিতব্য বৈঠকে সৌদি আরব, রাশিয়াসহ সাতটি সদস্য দেশ উৎপাদন নীতির বিষয়ে আলোচনা করবে। বৈঠকের মূল আলোচ্য বিষয় হবে আগস্ট মাসে তেল উত্তোলনের নতুন কোটা নির্ধারণ।

সুইস ব্যাংক ইউবিএসের পণ্যবাজার বিশ্লেষক জিওভান্নি স্টাউনোভো বলেছেন, আগের মাসগুলোর ধারাবাহিকতায় এবারও উৎপাদন কমানোর সিদ্ধান্ত ধাপে ধাপে প্রত্যাহার করা হতে পারে। তার মতে, প্রতিদিন প্রায় ১ লাখ ৮৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

তবে তিনি উল্লেখ করেন, উৎপাদন বৃদ্ধির সিদ্ধান্ত হলেও বাস্তবে অনেক সদস্য দেশ এখনো জোটের নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারেনি।

মধ্যপ্রাচ্যে সংঘাতের সময় ইরানের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় উপসাগরীয় দেশগুলোর তেল রপ্তানি ও উৎপাদনে বড় ধরনের প্রভাব পড়ে। ওপেকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের প্রথম প্রান্তিক থেকে মে মাস পর্যন্ত সৌদি আরব, ইরাক ও কুয়েতের সম্মিলিত উৎপাদন দৈনিক প্রায় ৬ মিলিয়ন ব্যারেল কমে যায়।

তবে গত ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার পর হরমুজ প্রণালী দিয়ে নৌ চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দামও যুদ্ধ-পূর্ব অবস্থার কাছাকাছি নেমে এসেছে।

বিশ্লেষকদের মতে, ভূরাজনৈতিক উত্তেজনা আরও কমে এলে ওপেক প্লাস ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে বৈশ্বিক বাজারে সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করবে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
কড়াকড়ি নিরাপত্তায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নি

কড়াকড়ি নিরাপত্তায় শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা, অংশ নি