ঢাকা | বঙ্গাব্দ

রাতভর রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত অন্তত ১৩

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 2, 2026 ইং
রাতভর রুশ হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত অন্তত ১৩ ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর চালানো ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৩ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, সর্বশেষ তথ্য অনুযায়ী হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে হামলার পর ইউক্রেন আবারও পশ্চিমা মিত্র দেশগুলোর প্রতি উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সরবরাহের আহ্বান জানিয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ইউক্রেনের জন্য প্রয়োজনীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর বিষয়ে মিত্রদের আর বিলম্ব করা উচিত নয়। তিনি বলেন, বেসামরিক জনগণকে রক্ষা এবং রাশিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা এখন সবচেয়ে জরুরি।

এর আগে বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কিয়েভের বিভিন্ন এলাকায় রাশিয়া একযোগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যে সাম্প্রতিক সময়ে কিয়েভে এটি অন্যতম প্রাণঘাতী হামলা হিসেবে বিবেচিত হচ্ছে।

সূত্র: এএফপি


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য
কালের দাবি ডেস্ক

কালের দাবি ডেস্ক

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কা

মালয়েশিয়া সফরে ইতিবাচক বার্তা পেল বাংলাদেশ, তবে ঘরোয়া সংস্কা