ঢাকা | বঙ্গাব্দ

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে এগোচ্ছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Aug 25, 2026 ইং
চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে এগোচ্ছে বাংলাদেশ ছবির ক্যাপশন: চীনের তৈরি জে-১০সিই যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
ad728

চীনের তৈরি জে-১০সিই মাল্টিরোল ফাইটার এয়ারক্রাফট ও অ্যাটাক হেলিকপ্টার কেনার বিষয়ে নেগোসিয়েশন মিটিংয়ের জন্য একটি কমিটি খসড়া চুক্তিপত্র প্রস্তুত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২৫ আগস্ট) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনার প্রসঙ্গ তুলে জাহেদ উর রহমান বলেন, বাংলাদেশ এ ধরনের যুদ্ধবিমান কেনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সাম্প্রতিক ভারত-পাকিস্তান সংঘাতে চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমানের কার্যকারিতা নিয়েও তিনি কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, ভারতের রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার ঘটনায় চীনের জে-১০ ব্যবহারের তথ্য এখন প্রতিষ্ঠিত। তাঁর দাবি, ৪.৫ প্রজন্মের আধুনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত রাফালের বিপরীতে যুদ্ধক্ষেত্রে জে-১০সিই ভালো সক্ষমতা দেখিয়েছে।

তিনি জানান, জে-১০সিই ছাড়াও চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট (এমআরসিএ), ফাইটার এয়ারক্রাফট, অ্যাটাক হেলিকপ্টার, ভিআইপি হেলিকপ্টার এবং ইউএভি সিস্টেম সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে।

এর আগে বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়ন ও জাতীয় আকাশ প্রতিরক্ষা জোরদারে চীনের কাছ থেকে ২০টি জে-১০সিই যুদ্ধবিমান কেনার উদ্যোগের খবর প্রকাশিত হয়েছিল। পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সাল নাগাদ যুদ্ধবিমানগুলো কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য ব্যয়সহ মোট খরচ প্রায় ২.২০ বিলিয়ন ডলার হতে পারে।

প্রকাশিত তথ্য অনুযায়ী, যুদ্ধবিমানগুলোর মূল্য ২০৩৫-২০৩৬ অর্থবছর পর্যন্ত ১০ বছরে পরিশোধের পরিকল্পনা রয়েছে।

জে-১০সিই চীনের বিমানবাহিনীতে ব্যবহৃত জে-১০সি যুদ্ধবিমানের রপ্তানি সংস্করণ। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতে এই যুদ্ধবিমান ব্যবহারের পর এটি আন্তর্জাতিকভাবে ব্যাপক আলোচনায় আসে।

এ ছাড়া ২০২৫ সালের মার্চে তৎকালীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের চীন সফরের সময় চীনের কাছ থেকে মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার বিষয়টি আলোচনায় আসে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছিল, এ বিষয়ে চীন ইতিবাচক মনোভাব দেখিয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মক্কা প্রতিরক্ষা চুক্তি ‘ইতিবাচকভাবে’ দেখছে বাংলাদেশ

মক্কা প্রতিরক্ষা চুক্তি ‘ইতিবাচকভাবে’ দেখছে বাংলাদেশ