ঢাকা | বঙ্গাব্দ

স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 14, 2026 ইং
স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর ছবির ক্যাপশন: স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ফাইল ছবি
ad728


স্থানীয় সরকার নির্বাচনের প্রথম ধাপের ভোট আগামী ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

সোমবার বিকেলে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি সানাউল্লাহ বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন মোট সাত ধাপে আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে ৬৩ জেলার ৮০টি উপজেলার সব ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হবে।

তবে এটি এখনো প্রাথমিক সিদ্ধান্ত। আগামী ১৭ সেপ্টেম্বর আন্তঃবিভাগীয় বৈঠকের পর নির্বাচনের সূচি চূড়ান্ত করা হবে।

নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, সাত ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটের তারিখ হলো—

  • প্রথম ধাপ: ১২ নভেম্বর ২০২৬
  • দ্বিতীয় ধাপ: ১৩ ডিসেম্বর ২০২৬
  • তৃতীয় ধাপ: ৩০ ডিসেম্বর ২০২৬
  • চতুর্থ ধাপ: ১৭ জানুয়ারি ২০২৭
  • পঞ্চম ধাপ: ৪ ফেব্রুয়ারি ২০২৭
  • ষষ্ঠ ধাপ: ২২ এপ্রিল ২০২৭
  • সপ্তম ধাপ: ২৭ মে ২০২৭

ইসি জানিয়েছে, বিভিন্ন পরীক্ষা, দুর্গাপূজা, রমজান ও ঈদের সময় বিবেচনায় নিয়েই সাত ধাপে ভোট আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

প্রথম ধাপের ৬৩ জেলার তালিকায় ঠাকুরগাঁও থাকছে না। সেখানে উপনির্বাচনের বিষয় থাকায় জেলাটিকে দ্বিতীয় ধাপে রাখার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ।

দেশে মোট ইউনিয়নের সংখ্যা ৪ হাজার ৫৮০টি। নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, এর মধ্যে প্রায় ৪ হাজার ২৭২টি ইউনিয়নের নির্বাচন ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার সময়সীমা তৈরি হবে।এর আগে নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছিলেন, প্রাথমিক পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে কয়েকটি ধাপে সারা দেশে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনী আইন সংশোধনের বিষয়ে জানতে চাইলে ইসি সানাউল্লাহ বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আইনে নতুন কোনো পরিবর্তন বা সংশোধন না এলে বিদ্যমান আইন অনুযায়ী নির্বাচন পরিচালনা করবে কমিশন।

তিনি বলেন, বর্তমান আইন অনুসারে নির্বাচন আয়োজন করলে নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠানে কোনো আইনি বা কার্যগত জটিলতা হবে না।

অর্থাৎ, আইন সংশোধনের কোনো সিদ্ধান্ত না এলেও বিদ্যমান আইনের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি চালিয়ে যেতে পারবে নির্বাচন কমিশন।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানি নির্ধারণ, থাকছে বাতিলের ৯

ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানি নির্ধারণ, থাকছে বাতিলের ৯