ঢাকা | বঙ্গাব্দ

মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 21, 2026 ইং
মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী, যেসব বিষয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ ছবির ক্যাপশন: মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
ad728

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার দুপুরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে যাত্রা করে।

প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমানও সফরে রয়েছেন। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা। সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং প্রধানমন্ত্রীর বিভিন্ন উপদেষ্টারা।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সফরে শ্রমবাজার, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং জন-যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। মালয়েশিয়ার সঙ্গে সাংস্কৃতিক বিনিময় ও মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত দুটি দলিল সই হওয়ার সম্ভাবনাও রয়েছে। এছাড়া মালয়েশিয়ার বিভিন্ন খাতে নতুন বাংলাদেশি কর্মী নিয়োগ এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণের বিষয়েও আলোচনা হবে।

সফরের দ্বিতীয় দিনে পুত্রাজায়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। পরে দুই দেশের প্রতিনিধিদলের অংশগ্রহণে দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনের দালিয়ানের উদ্দেশে রওনা হবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিনি দেশটিও সফর করবেন।

দুই দেশের এই সফরে বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ