ঢাকা | বঙ্গাব্দ

গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ : মির্জা ফখরুল

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 26, 2026 ইং
গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতার উদ্যোগ : মির্জা ফখরুল ছবির ক্যাপশন: গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, মানসিক সহায়তা এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ
ad728

গুমের শিকার ব্যক্তিদের পরিবারের জন্য সরকারিভাবে বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গুমের ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতেও সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।

শুক্রবার (২৬ জুন) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে ‘ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চার-২০২৬’ উপলক্ষে আয়োজিত ‘ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার’ শীর্ষক জাতীয় সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গুমের শিকার পরিবারগুলোর আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার বিশেষ ভাতা চালুর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এ বিষয়ে চলতি বাজেটেই একটি প্রস্তাব অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, গুমের শিকার ব্যক্তিদের ন্যায়বিচার নিশ্চিত করতে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত থাকবে। সরকার সবসময় ভুক্তভোগী পরিবারগুলোর পাশে থাকবে এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে সহযোগিতা করবে।

অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, এখন শুধুমাত্র শোক প্রকাশের সময় নয়, বরং অধিকার আদায় ও ন্যায়বিচার নিশ্চিত করার সময়। তিনি মানবাধিকার কমিশনকে আরও কার্যকর ও শক্তিশালী করার পাশাপাশি গুম-সংক্রান্ত একটি সংসদীয় কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

জাতীয় সংলাপে সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটর মো. আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় বিগত শাসনামলে গুমের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি এবং ন্যায়বিচার পাওয়ার প্রত্যাশার কথা তুলে ধরেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা গুমের শিকার পরিবারগুলোর পুনর্বাসন, মানসিক সহায়তা এবং বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তারা মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণেরও আহ্বান জানান।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
আবারও ভূমিকম্প, প্রস্তুত তো ঢাকা?

আবারও ভূমিকম্প, প্রস্তুত তো ঢাকা?