শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৮ জুন ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » ঐতিহাসিক ‘ফারাক্কা দিবস’ ও ভাসানীর সংগ্রাম
প্রথম পাতা » আন্তর্জাতিক » ঐতিহাসিক ‘ফারাক্কা দিবস’ ও ভাসানীর সংগ্রাম
৭২৩ বার পঠিত
সোমবার ● ৮ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঐতিহাসিক ‘ফারাক্কা দিবস’ ও ভাসানীর সংগ্রাম

---সাইফুল হক :: গংগা নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহারের প্রতিবাদে এবং আন্তর্জাতিক নদীসমূহের পানির উপর বাংলাদেশের ন্যায্য হিস্যার দাবিতে মজলুম জননেতা মওলানা ভাসানীর নেতৃত্বে ১৯৭৬ সালের এই দিনে রাজশাহী মাদ্রাসা মাঠের বিশাল জমায়েত শেষে ফারাক্কা অভিমুখে লাখো প্রতিবাদী মানুষ নিয়ে মওলানার ‘লং মার্চ ‘। ১৭ মে চাপাইনবয়াবগঞ্জ এর কানসাটে সমাবেশে ভারত সরকারকে হুশিয়ারি ও ‘আল্টিমেটাম ‘ দিয়ে লংমার্চ শেষ হয়।
বস্তুত এই লংমার্চ এর মধ্য দিয়ে ‘বাংলাদেশের মরণফাঁদ’ ফারাক্কা বাঁধ ও ভারতের বাংলাদেশ বিরোধী আগ্রাসী তৎপরতা সম্পর্কে বাংলাদেশের মানুষের মনভাব প্রতিফলিত হয়।এই প্রেক্ষাপটে পরবর্তীতে গংগার পানিবণ্টন নিয়ে একটা ‘লামসাম’ চুক্তিতে আসতে ভারত খানিকটা বাধ্য হয়।
কিন্তু তারপর গত ৪৪ বছরে অভিন্ন আন্তর্জাতিক নদী থেকে ভারতের একতরফা পানি প্রত্যাহার বন্ধ হয়নি,বরং নদীর উজানে অসংখ্য বাঁধ,আন্তনদী সংযোগ প্রকল্প প্রভৃতি নানা ভাবে পানি প্রত্যাহার অব্যাহত রয়েছে। বাংলাদেশ শুকনো মওশুমে প্রায় পানিশূন্য হয়ে পড়ছে, চলছে মরুকরণ, মারাত্মক বিপর্যয় ঘটছে দেশের কৃষিসহ প্রাণ -প্রকৃতি - জীববৈচিত্র্যে। তার উপর আবার গেল বছর দিল্লিতে তিস্তার পানি আনতে যেয়ে দিয়ে আসা হল ফেণী নদীর পানি।
সমতা,ন্যায্যতা,আন্তর্জাতিক আইন ও পারস্পরিক স্বার্থের স্বীকৃতির ভিত্তিতে ভারতের আধিপত্যবাদী ভুমিকার কারণে বাংলাদেশ এখনো তার অধিকার থেকে বঞ্চিত। এই অধিকার আদায়ে আরো ক’টি লংমার্চ এখন জরুরী হয়ে দেখা দিয়েছে।
এদেশের কোটি কোটি নিপীড়িত বঞ্চিত মজলুম মানুষের কন্ঠস্বর ছিলেন মওলানা। এদেশের গণমানুষের স্বাধীনতা আর মুক্তির আকাংখা আর আকুতি তার মত করে আর কেউ বুঝতে পারেননি।তিনি ছিলেন এই গণমানুষের আত্মার আত্মীয়। এই মানুষের আকাংখা আর চাহিদা তিনি বুঝতেন সবার আগে,অন্যদের যা বুঝতে কয়েক বছর বা দশক লেগে যেত।
মওলানার এই লড়াই আজ আরো প্রাসঙ্গিক, আরো জরুরী। মওলানার বাংলাদেশের মানুষেরা অধিকার আর ইনসাফ প্রতিষ্ঠার এই লড়াইকে নিশ্চয়ই আরো জোরদার, আরো বেগবান করবেন।
‘ ৭০ সালে ১২ নভেম্বর দেশের দক্ষিণ অঞ্চলে ভয়ংকর ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে ১০ লক্ষাধিক মানুষের করুন মৃত্যুর পর পাকিস্তানি শাসকদের দিকে অংগুলি নির্দেশ করে মওলানা উপদ্রুত অঞ্চল থেকে গর্জে উঠেছিলেন, প্রবল ক্ষোভের সাথে দেশবাসীকে জানিয়ে দিয়েছিলেন “ওরা কেউ আসেনি ” ( দৈনিক পূর্বদেশ)।তারপর ডাক দিয়েছিলেন স্বাধীনতা আন্দোলন আরো জোরদার করার।
ঝড়, বন্যা,জলোচ্ছ্বাসহ যে কোন দূর্যোগেও মওলানা ছিলেন মানুষের পাশে, সবার আগে।
করোনাকালের এই গভীর অনিশ্চিত দুঃসময়েও জীবনের দাবি আর মুক্তির পথে ভাসানচরের এই ভাসানী, এই চিরদ্রোহী মওলানা আমাদের আলোরদিশারী, অনুপ্রেরণার বাতিঘর।
যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী।

লেখক : সাইফুল হক, সাধারন সম্পাদক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটি।





আন্তর্জাতিক এর আরও খবর

গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে

আর্কাইভ