শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
প্রথম পাতা » আন্তর্জাতিক » সবকিছু খুলে দিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » আন্তর্জাতিক » সবকিছু খুলে দিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
৮১৮ বার পঠিত
মঙ্গলবার ● ৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সবকিছু খুলে দিয়ে সরকার চরম দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে : বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

---ঢাকা :: আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের অনলাইন মিটিং এ নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারি মোকাবেলায় সরকার ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। সংক্রমনের প্রাথমিক স্তরে সরকার সাধারণ ছুটি ঘোষণা করে লকডাউন বলবৎ করার চেষ্টা করেছে। আর সংক্রমন যখন সর্বোচ্চ পর্যায়ে উঠছে তখন সবকিছু খুলে দিয়ে এক নজিরবিহীন দায়িত্বহীনতা ও আত্মবিনাশী পদক্ষেপ গ্রহণ করেছে এবং দেশের লক্ষ লক্ষ মানুষকে চরম ঝুকির মধ্যে নিক্ষেপ করেছে। মহামারীর দুর্যোগে জনগণের প্রতি দায়িত্বহীন এই সরকার নিজেদের দায়িত্ব এড়াতে নিষ্ঠুর কৌশল অবলম্বন করেছে। নেতৃবৃন্দ জনগণের দায়িত্ব নিয়ে আগামী ১ মাস পরিপূর্ণ লকডাউন বলবত করতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

সভায় নেতৃবৃন্দ জুন মাস থেকে গার্মেন্টস কারখানার শ্রমিক ছাঁটাই করা হবে বলে বিজেএমইএ’র সভাপতি রুবানা হকের বক্তব্যে তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন করোনা দুর্যোগকালে কোন অজুহাতেই শ্রমিক ছাটাইয়ের কোন অবকাশ নেই। নেতৃবৃন্দ অনতিবিলম্বে এ ব্যাপারে সরকারি হস্তক্ষেপের দাবি করেন। তারা উল্লেখ করেন ইতিমধ্যেই হাজার হাজার শ্রমিককে গার্মেন্টস থেকে ছাটাই করা হয়েছে। নেতৃবৃন্দ গার্মেন্টস মালিক ও সরকারকে হুশিয়ার করে দিয়ে এই দুর্যোগে স্বেচ্ছাচারীভাবে শ্রমিক ছাটাইয়ের সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।

সভায় নেতৃবৃন্দ ক্ষোভের সাথে উল্লেখ করেন অধিকাংশ জেলাতেই কৃষকের ধানের ন্যায্য দাম থেকে এবারও বঞ্চিত। সরকার নির্ধারিত দামে কৃষক ধান বিক্রয় করতে পারছে না।

সভায় ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে দ্রুত তার আরোগ্য কামনা করা হয়।

পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এর সভাপতিত্বে এই অনলাইন মিটিং এ বক্তব্য রাখেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু ও আনছার আলী দুলাল।





আন্তর্জাতিক এর আরও খবর

হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

আর্কাইভ