রবিবার ● ২১ ফেব্রুয়ারী ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ
ভাষা শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ
ঢাকা :: ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজ সকালে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয় এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মহানগর কমিটির নেতা মো. রিয়েল, জোনায়েত হোসেন, বিপ্লব হোসেন খান প্রমুখ পার্টির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন। এই সময় বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতি ও বিপ্লবী ছাত্র সংহতির কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণের পর উপস্থিত নেতাকর্মীদের সংক্ষিপ্ত সমাবেশে পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান বলেন, ভাষা আন্দোলন আর একুশের রক্তে ভেজা পথ বেয়েই এসেছিল স্বাধীনতা। এখন চৈতন্যের এই পথ ধরেই মানুষের অধিকার ও মুক্তি নিশ্চিত করতে হবে। একই সাথে দেশের সকল জনগোষ্ঠি ও ক্ষুদ্র জাতিস্বত্ত্বার মাতৃভাষার অধিকার নিশ্চিত করারও আহ্বান জানান।
আজ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে নারায়নগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, বরিশাল, রাঙামাটি, নাটোর, সাতক্ষীরা, কুলাউড়া, বগুড়া, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।




হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক