সোমবার ● ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ধর্ম ব্যবসায়ীদের কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় করে তুলছে - আবু হামান টিপু
ধর্ম ব্যবসায়ীদের কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় করে তুলছে - আবু হামান টিপু
নারায়নগঞ্জ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকারের প্রচ্ছন্ন মদদে ধর্ম ব্যবসায়ীদের ধারাবাহিক নারী বিরোধী কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় ও বিপন্ন করে তুলছে। সংবিধানে নারীর সমঅধিকারের কথা বলা থাকলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও নারীর সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়নি। নারী এখনও শ্রেণীশোষণ ও পুরুষতান্ত্রিক শোষণ-নিপীড়ন ও বঞ্চনার শিকার। নারীর উপর নির্যাতন-নিপীড়ন-সহিংসতা, হত্যা-ধর্ষণ-নারী ও শিশু পাচার, মজুরী বৈষম্য এখন পর্যন্ত রাষ্ট্র ও সমাজের জন্য বড়ই লজ্জার।
৮মার্চ সোমবার বিকেলে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত নারী দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।
শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন বলেন, জাতীয় উৎপাদনে নারী শ্রমিক ও কিষাণীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত তার উপযুক্ত স্বীকৃতি নেই। দেশের মোট শ্রমশক্তির ৪০ শতাংশের বেশী নারী হলেও এখনও তারা উপযুক্ত মজুরী ও অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র, সমাজ ও পরিবারে নারীরা নানাভাবে উপেক্ষিত। আজ সমাজের ভোগবাদী বিকৃত মানসিকতার কারণে নারীরা কেবল পণ্য হিসেবেই গণ্য হচ্ছে।
সমাবেশে সভাপতির বক্তব্যকালে শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে নারীদের যে অবদান তারও উপযুক্ত স্বীকৃতি নেই। বস্তুত; নারীকে এখনও পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবেই গণ্য করা হচ্ছে। দেশে একমুখি বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষার অনুপস্থিতির কারণে পশ্চাৎপদ কূপমুন্ডক ধ্যান-ধারণা ও নানামুখী প্রচারণাও নারীকে পিছিয়ে দিচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠিকে সমমর্যাদা না দিয়ে সমাজ ও রাষ্ট্র কোনভাবেই নিজেকে সভ্য ও গণতান্ত্রিক দাবি করতে পারে না। আর তাই নারী বিরোধী সকল আইনের বিলোপ ও নারী বিরোধী সকল ধরনের প্রচারণা বন্ধ করার লক্ষ্যে নারীদের পাশাপাশি পুরুষদেরও ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।
এসময় বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সহিদুল আলম নাননু, নারীনেত্রী রোকসানা বেগম, তিথি সুবর্না, আইভি রহমান প্রমূখ বক্তব্য রাখেন।




গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
তিস্তা ও গংগার পানি চুক্তি নিয়ে প্রধানমন্ত্রীকে খালি হাতেই ঢাকা ফিরতে হয়েছে