শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
সোমবার ● ৮ মার্চ ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ধর্ম ব্যবসায়ীদের কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় করে তুলছে - আবু হামান টিপু
প্রথম পাতা » আন্তর্জাতিক » ধর্ম ব্যবসায়ীদের কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় করে তুলছে - আবু হামান টিপু
১০৪৩ বার পঠিত
সোমবার ● ৮ মার্চ ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ধর্ম ব্যবসায়ীদের কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় করে তুলছে - আবু হামান টিপু

---নারায়নগঞ্জ :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকারের প্রচ্ছন্ন মদদে ধর্ম ব্যবসায়ীদের ধারাবাহিক নারী বিরোধী কুরুচিপূর্ণ প্রচারণা নারীদেরকে দিনদিন অসহায় ও বিপন্ন করে তুলছে। সংবিধানে নারীর সমঅধিকারের কথা বলা থাকলেও স্বাধীনতার পঞ্চাশ বছরেও নারীর সম্মান, মর্যাদা ও অধিকার নিশ্চিত হয়নি। নারী এখনও শ্রেণীশোষণ ও পুরুষতান্ত্রিক শোষণ-নিপীড়ন ও বঞ্চনার শিকার। নারীর উপর নির্যাতন-নিপীড়ন-সহিংসতা, হত্যা-ধর্ষণ-নারী ও শিশু পাচার, মজুরী বৈষম্য এখন পর্যন্ত রাষ্ট্র ও সমাজের জন্য বড়ই লজ্জার।

৮মার্চ সোমবার বিকেলে চাষাঢ়াস্থ নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত  নারী দিবসের সমাবেশে তিনি এসব কথা বলেন।

শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রমিকনেতা মাহমুদ হোসেন বলেন, জাতীয় উৎপাদনে নারী শ্রমিক ও কিষাণীদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা এখন পর্যন্ত তার উপযুক্ত স্বীকৃতি নেই। দেশের মোট শ্রমশক্তির ৪০ শতাংশের বেশী নারী হলেও এখনও তারা উপযুক্ত মজুরী ও অধিকার থেকে বঞ্চিত। রাষ্ট্র, সমাজ ও পরিবারে নারীরা নানাভাবে উপেক্ষিত। আজ সমাজের ভোগবাদী বিকৃত মানসিকতার কারণে নারীরা কেবল পণ্য হিসেবেই গণ্য হচ্ছে।

সমাবেশে সভাপতির বক্তব্যকালে শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম বলেন, দেশের সামগ্রিক অর্থনীতিতে নারীদের যে অবদান তারও উপযুক্ত স্বীকৃতি নেই। বস্তুত; নারীকে এখনও পর্যন্ত দ্বিতীয় শ্রেণীর মানুষ হিসাবেই গণ্য করা হচ্ছে। দেশে একমুখি বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষার অনুপস্থিতির কারণে পশ্চাৎপদ কূপমুন্ডক ধ্যান-ধারণা ও নানামুখী প্রচারণাও নারীকে পিছিয়ে দিচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠিকে সমমর্যাদা না দিয়ে সমাজ ও রাষ্ট্র কোনভাবেই নিজেকে সভ্য ও গণতান্ত্রিক দাবি করতে পারে না। আর তাই নারী বিরোধী সকল আইনের বিলোপ ও নারী বিরোধী সকল ধরনের প্রচারণা বন্ধ করার লক্ষ্যে নারীদের পাশাপাশি পুরুষদেরও ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

এসময় বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি সহিদুল আলম নাননু, নারীনেত্রী রোকসানা বেগম, তিথি সুবর্না, আইভি রহমান প্রমূখ বক্তব্য রাখেন।





আন্তর্জাতিক এর আরও খবর

হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

আর্কাইভ