শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   ৫ বছরে রাঙামাটি জেলায় ৪১ হাজার বৃক্ষরোপন করবেন রাঙামাটি সড়ক বিভাগ ●   স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পরেও আমরা রাজনৈতিকভাবে সাবালক হয়ে উঠতে পারিনি ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইরানে মার্কিন-ইজরায়েল যৌথ সামরিক হামলা - আক্রমণ আন্তর্জাতিক সন্ত্রাস ও যুদ্ধাপরাধ ●   ২০২৪ এর গনঅভ্যুত্থানের পর নারীদের অধিকার ও নিরাপত্তা আরো সংকুচিত হয়েছে ●   বিতর্কিত নীতি কৌশল ও পদক্ষেপ থেকে সরকারকে বিরত থাকতে হবে ●   রাঙামাটিতে জেলা খাদ্য কর্মকর্তা সেলিম এর বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শুক্রবার ● ১৪ মে ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনি নাগরিকদের হত্যা বন্ধ, তাদের আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট
প্রথম পাতা » আন্তর্জাতিক » ফিলিস্তিনি নাগরিকদের হত্যা বন্ধ, তাদের আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট
৯৭৬ বার পঠিত
শুক্রবার ● ১৪ মে ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফিলিস্তিনি নাগরিকদের হত্যা বন্ধ, তাদের আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে বিক্ষোভ করেছে বাম গণতান্ত্রিক জোট

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: মার্কিন মদদপুষ্ট জায়নবাদী ইসরাইল কর্তৃক মধ্যপ্রাচ্যে স্থায়ী অশান্তি সৃষ্টি, ফিলিস্তিনি নাগরিকদের হত্যা ও ফিলিস্তিনিদের বসতবাড়ী উচ্ছেদ বন্ধ এবং তাদের আবাসভূমি ফিরিয়ে দেয়ার দাবিতে বাম গণতান্ত্রিক জোট এর উদ্যোগে আজ ১৩ মে ২০২১ সকাল সাড়ে এগারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক ও বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ। সমাবেশে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, সিপিবির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য কমরেড আবদুল্লাহেল কাফি রতন, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা কমরেড মানস নন্দী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা কমরেড নজরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের নেতা কমরেড বাচ্চু ভূইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির নেতা কমরেড শহীদুল ইসলাম সবুজ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি কমরেড হামিদুল হক। সমাবেশ পরিচালনা করেন বাসদ ঢাকা মহানগরের সদস্য সচিব জুলফিকার আলী। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তাগণ বলেন, দীর্ঘ প্রায় ৭৩ বছর ধরে ফিলিস্তিনিদের আবাসভূমি অবৈধভাবে দখল করে প্রতিষ্ঠিত ইসরায়েলী জায়নবাদী শক্তি স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্রের উপর আগ্রাসন চালিয়ে আসছে। এ সময়কালে হাজার-হাজার নারী-পুরুষ-শিশু মৃত্যুবরণ করেছে দখলদার ইসরায়েলী বাহিনীর গুলি, বোমা হামলা ও নির্যাতনে। মার্কিন যুক্তরাষ্ট্রসহ সাম্রাজ্যবাদী শক্তিগুলো এই সন্ত্রাসী তৎপরতায় প্রত্যক্ষভাবে মদদ জুগিয়ে চলছে। জাতিসংঘ পালন করেছে নীরব ভূমিকা। সম্প্রতি গত শুক্রবার থেকে প্রায় ছয় দিন ধরে ইসরায়েলী বাহিনী পুনরায় এই বর্বরেচিত হামলা শুরু করেছে। মুসলমানদের অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান আল আকসা মসজিদ প্রাঙ্গনে বোমা হামলা চালিয়ে প্রায় ২০ জন নাগরিককে হত্যা করা হয়েছে, হামলা করে গুড়িয়ে দেয়া হয়েছে গাজায় ১২ তলা একটি ভবন। এরই মধ্যে নিহত হয়েছেন ১৬ শিশুসহ ৬৭ জন নিরীহ ফিলিস্তিন নাগরিক। রমজান মাসে এধরণের হামলা সারা বিশ্বের মানুষের বিবেককে নাড়া দিয়েছে। ইসরায়েলী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কার্যক্রম যখন শেষ পর্যায়ে সে সময়ে এ ধরণের হামলা চালিয়ে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্ন দিকে ঘোরানোর জন্যই এ হামলা বলে নের্তবৃন্দ বলেন। মধ্যপ্রাচ্যে স্থায়ীভাবে অশান্তি সৃস্টি করে নিজেদের অস্ত্রের বাজার ও ব্যবসাকে রমরমা রাখতে, তেলসম্পদসহ প্রাকৃতিক ও খনিজসম্পদ লুটপাট করতেই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি এতে উৎসাহ যোগাচ্ছে। আর মার্কন সাম্রাজ্যবাদী শক্তিগুলোর চাপে জাতিসংঘ পালন করছে নির্লিপ্ত ভুমিকা। নের্তবৃন্দ অবিলম্বে এই হামলা ও গণহত্যা বন্ধ করার আহ্বান জানান।
নের্তবৃন্দ বাংলাদেশ সরকারের প্রতিও আহ্বান জানান বিশ্বশান্তির পক্ষে এবং জায়নবাদী ইসরায়েল এর এই বর্বর আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেয়ার জন্য। যদিও সৌদি সামরিক জোটে অংশ নিয়ে বাংলাদেশ তার জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতির বিপরীতে অবস্থান নিয়েছে বলেও তারা তাদের বক্তব্যে উল্লেখ করে অবিলম্বে সৌদি জোট থেকে বাংলাদেশী সৈন্য ফিরিয়ে আনার দাবি জানান।
অনতিবিলম্বে এই হামলা-গণহত্যা বন্ধ এবং বাংলাদেশ সরকার এই জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান না নিলে ঈদ এর পরে বাম জোট মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভের কর্মসূচী দেবেন বলেও বাম জোট নের্তবৃন্দ হুশিয়ারী উচ্চারণ করেন।





আন্তর্জাতিক এর আরও খবর

হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ  খসে পড়েছে হাস্যকর অজুহাতে ইরানে মার্কিন- ইজরায়েলের যৌথ হামলা আগ্রাসনে পশ্চিমা বিশ্বের কথিত স্বাধীনতা ও গণতন্ত্রের মুখোশ খসে পড়েছে
গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস গাজা সিটি দখলের এই সিদ্ধান্ত নজিরবিহীন আগ্রাসন ও আন্তর্জাতিক সন্ত্রাস
মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন মোহাম্মদ শাফি ডক্টর এট ডিগ্রি অর্জন করায় অভিনন্দন
রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে রাখাইনে কথিত মানবিক করিডর দেয়া নিয়ে সরকারের মধ্যকার পরস্পর বিরোধী অবস্থান উদ্বেগ সৃষ্টি করেছে
চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ চীনের কমিউনিস্ট পার্টির সাথে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সম্পর্ক জোরদার করার আশাবাদ
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন অনতিবিলম্বে গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধে এগিয়ে আসুন
সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক সিপিএম নেতা সীতারাম ইয়েচুরীর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক

আর্কাইভ