ঢাকা | বঙ্গাব্দ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায় মিয়ানমারের, ঐতিহাসিক রায় আইসিজের

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 19, 2026 ইং
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার দায় মিয়ানমারের, ঐতিহাসিক রায় আইসিজের ছবির ক্যাপশন: মিয়ানমারের সামরিক অভিযানের পর বাংলাদেশে আশ্রয় নেন লাখ লাখ রোহিঙ্গা।ছবি: রয়টার্স
ad728

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার ঘটনায় মিয়ানমারের দায় প্রতিষ্ঠিত করে ঐতিহাসিক রায় দিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। একই সঙ্গে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করতে মিয়ানমারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগ শহরে পিস প্যালেসে আদালতের প্রেসিডেন্ট বিচারপতি ইউজি ইওয়াসাওয়া এ রায় ঘোষণা করেন।

রায়ে বলা হয়েছে, মিয়ানমার উত্তর রাখাইনে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়ে জেনোসাইড কনভেনশন লঙ্ঘন করেছে। ১৫ বিচারকের মধ্যে ৯ জন রায়ের পক্ষে মত দেন। বিপক্ষে মত দেন ছয় বিচারক, যাঁদের মধ্যে ভাইস প্রেসিডেন্ট জুলিয়া সেবুতিনদেসও রয়েছেন।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া সাত বছর আগে মিয়ানমারের বিরুদ্ধে এই মামলা দায়ের করে। মামলায় রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন এবং গ্রাম জ্বালিয়ে দেওয়ার অভিযোগ তুলে গণহত্যার বিচার চাওয়া হয়।

প্রতিবেদন অনুযায়ী, ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। ব্যাপক ধর্ষণ ও সহিংসতার পাশাপাশি বহু গ্রাম ধ্বংস করা হয়। অভিযানের পর লাখ লাখ রোহিঙ্গা প্রাণ বাঁচাতে বাংলাদেশে পালিয়ে আসেন।


রোহিঙ্গাদের নিজ নিজ বসতভিটায় নিরাপদে ফিরে যাওয়ার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালত বলেছে, মিয়ানমারের বেআইনি কর্মকাণ্ডের কারণে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলনে রাষ্ট্রকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

এই নির্দেশ বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়ে থাকা প্রায় ১১ লাখ রোহিঙ্গার জন্য গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে শরণার্থী শিবিরে অনিশ্চিত জীবন কাটানো রোহিঙ্গাদের মধ্যে রায়টি নতুন আশার সঞ্চার করেছে।

তবে আদালতের রায় বাস্তবায়ন, রাখাইনে নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি করা এখন বড় চ্যালেঞ্জ।


গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক আদালতের এ ধরনের রায় বিরল ঘটনা। নাৎসি হলোকাস্টের পর আন্তর্জাতিক বিচারব্যবস্থায় গণহত্যা সংঘটিত হওয়ার বিষয়ে খুব অল্পসংখ্যক মামলায় এমন সিদ্ধান্ত এসেছে।

রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আন্তর্জাতিক বিচারব্যবস্থায় তাৎপর্যপূর্ণ নজির হিসেবে বিবেচিত হচ্ছে। এর মধ্য দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার বিচার এবং তাদের অধিকার প্রতিষ্ঠার প্রশ্ন নতুন করে আন্তর্জাতিক আলোচনায় এসেছে।

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য রায়টি ন্যায়বিচারের স্বীকৃতি হিসেবে বিবেচিত হলেও, তাদের স্বদেশে নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত না হওয়া পর্যন্ত সংকটের পূর্ণ সমাধান হবে না।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১২ কেজি এলপিজিতে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭

১২ কেজি এলপিজিতে ২৫২ টাকা বাড়ল, নতুন দাম ১,৮৩৭