ঢাকা | বঙ্গাব্দ

উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, হুতিদের সঙ্গে গোপন আলোচনায় যা উঠেছে

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 17, 2026 ইং
উপসাগরীয় নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, হুতিদের সঙ্গে গোপন আলোচনায় যা উঠেছে ছবির ক্যাপশন: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
ad728

ইরান যুদ্ধের পরবর্তী পদক্ষেপ নিয়ে উপসাগরীয় দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার নিউইয়র্কে এ বৈঠক হতে পারে। একই সময়ে ইয়েমেনের ইরানপন্থী হুতি বিদ্রোহীদের সঙ্গে ওমানে গোপন বৈঠক করেছেন মার্কিন কর্মকর্তারা।

বিষয়টি সম্পর্কে অবগত পাঁচটি সূত্রের বরাতে জানা গেছে, গত সপ্তাহান্তে ওমানের রাজধানী মাসকাটে মার্কিন দূতাবাসে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠক আয়োজনের ক্ষেত্রে ওমান সরকার সহযোগিতা করেছে বলে দুটি সূত্র জানিয়েছে।

বৈঠকে হুতিদের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, মার্কিন জাহাজে হামলা চালানোর কোনো পরিকল্পনা তাদের নেই। একই সঙ্গে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতির প্রতিশ্রুতিতেও তারা অটল থাকার কথা জানিয়েছে।

ইয়েমেনের একটি সূত্রের দাবি, হুতিরা ইসরায়েলি জাহাজ কিংবা অন্য কোনো বাণিজ্যিক জাহাজে হামলা না চালানোর কথা জানিয়েছে। তবে সৌদি আরবের জাহাজের ক্ষেত্রে তাদের অবস্থান আলাদা হতে পারে।

বৈঠকে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি হুতিদের জ্যেষ্ঠ নেতা মোহাম্মদ আবদুস সালাম উপস্থিত ছিলেন বলে সূত্রগুলো জানিয়েছে। হুতিদের আরেক জ্যেষ্ঠ নেতা আবদেলমালিক আল-আজিরিও বৈঠকে ছিলেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।

বৈঠক সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি কোনো মন্তব্য করেনি। তবে দপ্তরটি জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করা এবং মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসবাদের বিস্তার ঠেকানো যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বার্থের অংশ।

এদিকে গত সপ্তাহে ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে হুতিরা। তাদের নিয়ন্ত্রণে এসেছে ঐতিহাসিক বন্দরনগরী মোখা এবং বাব আল-মানদেব প্রণালির পেরিম দ্বীপ। গুরুত্বপূর্ণ এই প্রণালিটি লোহিত সাগরের প্রবেশমুখে অবস্থিত।

হুতিদের সাম্প্রতিক অগ্রগতির পর সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলে হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তা চেয়েছেন বলে জানা গেছে। তবে ওয়াশিংটন রিয়াদকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র সরাসরি এই যুদ্ধে জড়াবে না।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, হুতিরা তাঁর প্রশাসনের সঙ্গে ফোনে যোগাযোগ করে যুক্তরাষ্ট্রকে ইয়েমেনের যুদ্ধে না জড়ানোর অনুরোধ করেছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও পরে হুতিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি যোগাযোগের কথা নিশ্চিত করেন।

২০১৪ সালে ইয়েমেনের রাজধানী দখলের পর থেকে দেশটির ক্ষমতাসীন পক্ষগুলোর সঙ্গে হুতিদের সংঘাত চলছে। সৌদি নেতৃত্বাধীন জোটের সঙ্গেও এক দশকের বেশি সময় ধরে তাদের লড়াই হয়েছে। সাম্প্রতিক যুদ্ধবিরতির কারণে পরিস্থিতি কিছুটা শান্ত থাকলেও সৌদি আরব ইয়েমেনের বন্দরগুলো অবরোধের ঘোষণা দেওয়ার পর উত্তেজনা আবার বেড়ে যায়। এর জবাবে হুতিরা লোহিত সাগরে সৌদি জাহাজ চলাচলে অবরোধ আরোপ করে এবং গত জুলাইয়ে নতুন করে সংঘাত শুরু হয়।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম

বসুন্ধরা মামলার অগ্রগতি জানতে চাইলেন হাসনাত, ‘আন্ডারটেবিল সম