শিরোনাম:
●   ভাষা শহীদেরা আমাদের স্বাধীন রাষ্ট্র গঠনের জমিন তৈরী করে দিয়েছিল ●   রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী ●   আগামী ১০০ দিনের কাজের অগ্রাধিকার নির্ধারণ করুন ●   বিএনপি সরকার পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি মূল্যায়নের বিষয়ে বিবেচনা পূর্বক বড়ুয়া সংগঠনের কর্মসূচী ঘোষণা করা হবে ●   পুলিং এজেন্টের কারণে ভোট গণনার সময় কোদাল মার্কার ভোট অন্য মার্কায় যোগ করে দেয়া হয়েছে ●   রাঙামাটি-২৯৯ আসনে দীপেন দেওয়ানকে জুঁই চাকমার অভিনন্দন ●   নারী ভোটাররা আমাকে পেয়ে বুকে জড়িয়ে ধরেছেন : জুঁই চাকমা ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   রাজস্থলী উপজেলা পর্যটন শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান : জুঁই চাকমা ●   রাঙামাটিতে ভোটাররা স্বাধীনভাবে ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার পরিবেশ এখনো দেখা যাচ্ছেনা : জুঁই চাকমা
ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩২

Kaler Dabi – কালের দাবী – Online News Portal in Bangladesh
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
প্রথম পাতা » অর্থবাণিজ্য » রাষ্ট্রায়াত্ত্ব পাটকলসমূহ বন্ধ করার আমলাতান্ত্রিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন-সাইফুল হক
প্রথম পাতা » অর্থবাণিজ্য » রাষ্ট্রায়াত্ত্ব পাটকলসমূহ বন্ধ করার আমলাতান্ত্রিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন-সাইফুল হক
৭৩৩ বার পঠিত
শনিবার ● ১২ সেপ্টেম্বর ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রায়াত্ত্ব পাটকলসমূহ বন্ধ করার আমলাতান্ত্রিক সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করুন-সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্তঢাকা :: বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাষ্ট্রায়াত্ত্ব ২৫টি পাটকল বন্ধের আমলাতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করে রাষ্ট্রের সম্পত্তি রাষ্ট্রের কাছে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন জনগণের সম্পত্তি রাষ্ট্রায়াত্ত্ব পাটকলসমূহ যে নামেই হোক কোনভাবেই লুটেরাদের হাতে তুলে দেবার কোন অবকাশ নেই। তিনি বলেন, মহামারী দুর্যোগের এক কঠিন প্রতিকুল সময়ে শ্রমিকসহ জনগণের প্রতি দায়বদ্ধ কোন সরকার এইভাবে ৫০ হাজার শ্রমিকের জীবিকা কেড়ে নিতে পারে না। তিনি বলেন, বিজেএমসিসহ পাটকলের দুর্নীতিবাজ কর্মকর্তাদের চুরি-দুর্নীতির জন্য শ্রমিকেরা কেন শাস্তি পাবে। তিনি উল্লেখ করেন, পাটকলে লোকসানের যে কথা বলা হচ্ছে তার দায়দায়িত্ব কোনভাবেই শ্রমিকদের নয়। তিনি বলেন ১২০০ শত কোটি টাকা দিয়ে মিলগুলোকে আধুনিকায়ন করে যেখানে কয়েকগুণ উৎপাদন বৃদ্ধি করে যেখানে পাটশিল্পের সোনালী অধ্যায় ফিরিয়ে আনা সম্ভব ছিল সেখানে সরকার এখন কয়েকগুণ টাকা বাড়তি খরচ করে পাটকল বন্ধ করে দিচ্ছে মুষ্টিমেয় লুটেরাদের স্বার্থে। তিনি বলেন, ৬২ হাজার কোটি টাকা বিদ্যুৎ উৎপাদনে কুইক রেন্টালের জন্য ভর্তুকী দিতে পারলে রাষ্ট্রায়াত্ত পাটকল আধুনিকায়ন করে উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য এটুকু করা যাবে না কেন ?

তিনি রাষ্ট্রায়াত্ত্ব পাটকল বন্ধের সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে আগামীকাল বামজোট আহুত দেশব্যাপী ‘সংহতি সমাবেশ’ সফল করার আহ্বান জানান।

আজ বিকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় তিনি উপরোক্ত আহ্বান জানান।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভাপতি আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরো বক্তব্য রাখেন মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন মোশতাক, স্নিগ্ধা সুলতানা ইভা, ইমরান হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, জোনায়েত হোসেন, মোহাম্মদ আলমাস, বিলকিস বেগম প্রমুখ।

সভায় গৃহীত অপর এক প্রস্তাবে ক্ষোভের সাথে বলা হয় দুই মাস পার হয়ে যাবার পরও এখনও পর্যন্ত বিদ্যুতের ভুতুড়ে বিল সমন্বয় করা হয়নি। সভার প্রস্তাবে অনতিবিলম্বে বিদ্যুতের এই ভুতুড়ে বিলের হয়রানি থেকে জনগণের মুক্ত করার দাবি জানানো হয়।

সভায় পার্টির ঢাকা মহানগরের সাংগঠনিক বিষয়াদি নিয়েও আলোচনা করা হয়।





অর্থবাণিজ্য এর আরও খবর

বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই বাজেট প্রস্তাবনায় বিনিয়োগ ও কর্মসংস্থানের বিশ্বাসযোগ্য পদক্ষেপ নেই
কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ কাউন্সিল অব কনজিউমার রাইটস রাঙামাটি জেলা শাখার উদ্যোগে বাজার পর্যবেক্ষণ
রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা রাঙামাটিতে নিত্যপণ্যের পাগলা ঘোড়া লাগামহীন ভাবে চলছে : স্বস্তিতে নেই ক্রেতারা
সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ সাতক্ষীরায় ভাসমান দোকান উচ্ছেদের প্রতিবাদে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভ
চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩ চিনিকলে এক কেজি চিনির উৎপাদন খরচ ১২৩ মিলিগেটে বিক্রি ৬৩
যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন যৌথ বিবৃতি : করোনা মহামারী দূর্যোগে গ্রামাঞ্চলে এনজিওদের কিস্তি আদায়ে বাডাবাডি বন্ধ করুন
কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান কৃষক ও খেতমজুর সংগ্রাম পরিষদের সভায় বাজেট প্রত্যাখান
কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন কৃষির পুনরুজ্জীবন কৃষি ও গ্রামীণ খাতে মনোযোগ ও বরাদ্দ বৃদ্ধি করুন
বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান বাজেট প্রত্যাহার করুন ও জনপ্রত্যাশা অনুযায়ী ঢেলে সাজান
আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ আগামী কাল বাজেট সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংবাদ

আর্কাইভ