ঢাকা | বঙ্গাব্দ

আনচেলত্তির তিন সিদ্ধান্তেই কি বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের?

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2026 ইং
আনচেলত্তির তিন সিদ্ধান্তেই কি বিশ্বকাপ থেকে বিদায় ব্রাজিলের? ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728


ফিফা বিশ্বকাপ ২০২৬ থেকে ব্রাজিলের বিদায়ের পর সমালোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রধান কোচ কার্লো আনচেলত্তি। নরওয়ের বিপক্ষে নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর কয়েকটি কৌশলগত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন ফুটবল বিশ্লেষক ও সাবেক খেলোয়াড়রা।

তবে তাদের মতে, ব্রাজিলের পরাজয়ের জন্য শুধু আনচেলত্তিকে দায়ী করা যাবে না। কোচের কিছু সিদ্ধান্তের পাশাপাশি খেলোয়াড়দের ব্যক্তিগত ব্যর্থতা ও সুযোগ নষ্ট করাও হারের অন্যতম কারণ।

নেইমার ও রাফিনিয়াকে দেরিতে নামানোর সমালোচনাপেনাল্টি টেকার নির্বাচন নিয়ে প্রশ্ন এবং
শেষ দিকে রক্ষণে পরিবর্তন না আনার সিদ্ধান্ত।


ম্যাচের প্রথমার্ধেই ব্রাজিলের আক্রমণভাগ ছন্দ হারালেও দ্বিতীয়ার্ধের শুরুতে কোনো পরিবর্তন আনেননি আনচেলত্তি। ম্যাচের ৬৭ মিনিটে নেইমারকে মাঠে নামানো হয়। পরে রাফিনিয়াও বদলি হিসেবে খেলেন।

বিশ্লেষকদের মতে, বিরতির পরপরই এই দুই তারকাকে নামানো হলে আক্রমণে গতি ফিরতে পারত এবং নরওয়ের রক্ষণভাগের ওপর আরও চাপ সৃষ্টি করা সম্ভব হতো।

ম্যাচের শুরুতেই পাওয়া গুরুত্বপূর্ণ পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয় ব্রাজিল। নেইমারের অনুপস্থিতিতে ব্রুনো গিমারায়েসকে পেনাল্টির দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে অনেক বিশ্লেষকের মতে, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে থাকা ভিনিসিয়ুস জুনিয়রের মতো আক্রমণভাগের খেলোয়াড়কে দায়িত্ব দিলে ম্যাচের ফল ভিন্ন হতে পারত। শুরুতেই এগিয়ে গেলে ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে যাওয়ার সম্ভাবনাও ছিল।

ম্যাচের শেষ দিকে নরওয়ে যখন আক্রমণের চাপ বাড়াতে থাকে, তখনও রক্ষণভাগে অতিরিক্ত কোনো ডিফেন্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার নামাননি আনচেলত্তি।

বিশ্লেষকদের মতে, ক্লান্ত রক্ষণভাগকে সহায়তা করার মতো পরিবর্তন না আনায় শেষ মুহূর্তে আর্লিং হালান্ড সুযোগ কাজে লাগাতে সক্ষম হন। ফলে ব্রাজিলকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়। তবে অধিকাংশ বিশ্লেষকের মতে, পুরো দায় কোচের কাঁধে চাপানো ঠিক হবে না।

ব্রাজিল ম্যাচজুড়ে একাধিক সহজ সুযোগ নষ্ট করেছে। পেনাল্টি মিসের পাশাপাশি আক্রমণভাগের ফিনিশিং ছিল হতাশাজনক। শেষদিকে রক্ষণভাগের ব্যক্তিগত ভুলও দলকে বড় মূল্য দিতে হয়েছে।

বিশ্লেষকদের মতে, কৌশলগত কিছু ভুল, সুযোগ নষ্ট এবং রক্ষণে মনোযোগের ঘাটতি—এই তিনটির সমন্বয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।


নিউজটি পোস্ট করেছেন : কালের দাবি ডেস্ক

কমেন্ট বক্স
মিয়ানমার হয়ে চীনের সঙ্গে করিডোর স্থাপনের সম্ভাবনা যাচাই করছে

মিয়ানমার হয়ে চীনের সঙ্গে করিডোর স্থাপনের সম্ভাবনা যাচাই করছে